News Flash

  • Home
  • Uncategorized
  • সরকার পরিবর্তনে ত্রিপুরায় শান্তি ফিরে এসেছে, দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রশংসায় সাংসদ
Image

সরকার পরিবর্তনে ত্রিপুরায় শান্তি ফিরে এসেছে, দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রশংসায় সাংসদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ ত্রিপুরায় সরকার পরিবর্তনে শান্তি ফিরে এসেছে৷ বিজেপি-আইপিএফটি জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিলোনিয়ায় পুস্তিকা প্রকাশনা অনুষ্ঠানে এ-কথা বলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷
সোমবার বিজেপি আইপিএফটি জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে বিলোনিয়া শচীন দেব বর্মন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় পুস্তিকা প্রকাশনা অনুষ্ঠান৷ এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের সাফল্যের খতিয়ান স্বরূপ ’’’উন্নয়নের পথে দক্ষিণ ত্রিপুরা’’’ নামে পুস্তিকার আবরণ উন্মোচন করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ অডিটোরিয়ামে আয়োজিত আজকের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনাও করেন তিনি৷ সাংসদ প্রতিমা ভৌমিক ছাড়াও এদিন উপস্থিত ছিলেন তিন বিধায়ক শংকর রায়, অরুণ চন্দ্র ভৌমিক, রঞ্জিত দাস ও পুর পরিষদের চেয়ারম্যান শুক্লা দেব সরকার, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পুলিশ সুপার জৈল সিং মিনা সহ আরও অন্যান্য সম্মানিত অতিথিবর্গরা৷


এদিনের অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ত্রিপুরায় শান্তি ফিরে এসেছে৷ আগামী দিনে এই সরকার জনকল্যাণে আরো ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে৷ তাঁর দাবি, এই সমস্ত সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে কোন ধরনের দলবাজি ও স্বজন পোষণ করা হবে না৷কারণ, এই সরকারের লক্ষ্য হচ্ছে দ্রুত প্রগতি ও বিকাশ৷ প্রত্যেক জনতা এই ধরনের সুযোগ-সুবিধা অনায়াসে গ্রহণ করতে পারে, তা সুনিশ্চিত করা দায়িত্ব বলে মনে করে বিজেপি-আইপিএফটি জোট সরকার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top