কেরলে করোনা-আতঙ্ক, শবরীমালা মন্দির দর্শন এড়াতে পরামর্শ

তিরুবনন্তপুরম, ১০ মার্চ (হি.স.): কেরলে বেড়েই চলেছে কোভিড-১৯ নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা| কেরলে করোনায়া আক্রান্ত হয়েছেন আরও ৬ জন| শুধুমাত্র কেরলেই এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২-তে গিয়ে ঠেকেছে| করোনা-সংক্রমণ রুখতে এবার শবরীমালা মন্দিরে আসা থেকে বিরত থাকার জন্য ভক্তদের কাছে অনুরোধ জানাল ত্রাভাণকোর দেবাশ্বম বোর্ড| ত্রাভাণকোর দেবাশ্বম বোর্ডের সভাপতি এন ভাসু মঙ্গলবার জানিয়েছেন, সমস্ত ভক্তদের কাছে অনুরোধ, শবরীমালা মন্দির দর্শন এড়িয়ে চলুন| এছাড়াও জমায়েত হয়, এমন অনুষ্ঠান বাতিল করার জন্য মন্দির কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হচ্ছে|

উল্লেখ্য, কেরলে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২-তে গিয়ে ঠেকেছে| মঙ্গলবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কেরলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন| কেরলে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১২ জন| করোনাভাইরাসের সংক্রমণ যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেই কারণে আগামী ৩১ মার্চ অবধি সপ্তম শ্রেণি পর্যন্ত সমস্ত ক্লাস এবং পরীক্ষা সাসপেন্ড করা হয়েছে|