News Flash

  • Home
  • Uncategorized
  • যে কোনও এটিএম থেকে টাকা তুলতে পারবেন ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা

যে কোনও এটিএম থেকে টাকা তুলতে পারবেন ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা

মুম্বই, ৮ মার্চ (হি.স.) : আতঙ্কের মধ্যে স্বস্তি, ইয়েস ব্যাঙ্ক গ্রাহকরা টাকা তুলতে পারবেন এটিএম থেকে | শনিবার গভীর রাতেই টুইট করে জানান হয় ডেবিট কার্ড হোল্ডাররা ইয়েস ব্যাঙ্ক ও অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন।

সঙ্কটে থাকা ইয়েস ব্যাঙ্কের জন্য রিজার্ভ ব্যাঙ্ক পুনরুজ্জীবনের প্যাকেজ বা মোরাটোরিয়াম ঘোষণা করে গত বৃহস্পতিবার। সেখানে বলা হয়েছে, সর্বোচ্চ ৫০ হাজারের বেশি টাকা কোনও গ্রাহক তুলতে পারবেন না। ফলে টাকা তুলতে গিয়ে চরম সমস্যায় পড়েন ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা। যদিও শনিবার গভীর রাতে টুইট করে ইয়েস ব্যাঙ্কের তরফে জানানো হয়, ব্যাঙ্কের ডেবিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা ইয়েস ব্যাঙ্ক এবং অন্য ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে পারবেন। সেই সঙ্গে গ্রাহকদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশও করা হয়েছে ব্যাঙ্কের তরফে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top