News Flash

  • Home
  • Uncategorized
  • কৃতীদের হাতে নারী শক্তি পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি
Image

কৃতীদের হাতে নারী শক্তি পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ১৫ জন কৃতী মহিলাদের হাতে নারী শক্তি পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সমাজের নারী প্রগতিতে বিশেষ অবদানের জন্য কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের তরফে এই সম্মান দেওয়া হয়েছে। পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন ভারতীয় বায়ুসেনার তিন মহিলা ফাইটার পাইলট।

রবিবার রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত মহিলা ফাইটার পাইলট মোহনা জিতারওয়াল, অবনী চর্তুবেদী, ভাবনা কান্থ। পরীক্ষামূলক ভাবে মহিলাদের যুদ্ধবিমান চালানোর সিদ্ধান্ত নেয় প্রতিরক্ষামন্ত্রী। সেই মতো ২০১৮ সালে এই তিন ফাইটার পাইলট একক ভাবে মিগ-২১ বাইসন চালান।

এছাড়াও পুরস্কার প্রাপকদের মধ্যে উল্লেখজনক হলেন মহারাষ্ট্রের রশ্মমি উরুধওয়ারদেশ। বিগত ৩৬ বছর ধরে গাড়ি শিল্পে মহিলাদের ক্ষমতায়নের জন্য কাজ করে গিয়েছেন তিনি। আদিবাসী মহিলা, বিধবাদের জন্য কাজ করে যাওয়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা পাদালা ভুদেবী। এদিন রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে এই পুরস্কার প্রদান করা হয়। বয়স জনিত কারণে কেরলের কোল্লাম থেকে এই সম্মান নিতে দিল্লিতে আসতে পারেননি ভাগিরথী আম্মা।

এদিন যারা পুরস্কৃত হয়েছেন তারা হলেন বিহারের মুঙ্গরের বীণা দেবী, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আরিফা জান, ঝাড়খন্ডের সরাইকেলা, লেহ-লাদাখের নিলজা ওয়াঙ্গমো, পাতিয়ালার সর্দানী মান কাউর সহ অন্যান্যরা। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top