News Flash

  • Home
  • Uncategorized
  • মানকাচরে কাঁটাতারের ওপর দিয়ে গরু পাচার করতে গিয়ে বমাল আটক এক বাংলাদেশি
Image

মানকাচরে কাঁটাতারের ওপর দিয়ে গরু পাচার করতে গিয়ে বমাল আটক এক বাংলাদেশি

মানকাচর (অসম), ৮ মার্চ (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার মানকাচর থানাধীন ভারত-বাংলাদেশ সীমান্তবৰ্তী ঝালরচর বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় এক বাংলাদেশি গরু পাচারকারী ভারত ভূখণ্ডে প্ৰবেশ করেছিল। এ দেশে এসে এখানকার গরু বাংলাদেশে পাচার করার সময় সীমান্তে টহলদারি বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। একটি গরুকে উদ্ধার করে ধৃতকে বমাল পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

আটক গরু পাচারকারীকে প্রতিবেশী রাষ্ট্ৰ বাংলাদেশের কুড়িগ্ৰাম জেলার রৌমারি থানা এলাকার বেহুলারচর মাধবপাড়া গ্রামের জনৈক আজিম উদ্দিনের বছর ৩৫-এর ছেলে আজাহার আলি বলে পরিচয় পাওয়া গেছে। রবিবার সকালে মানকাচর থানার ওসি বিনোদ কুমার দাস এই খবর দিয়ে জানান, শনিবার রাত প্ৰায় ১২টা নাগাদ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের ওপর গরু পাচারকারী কর্তৃক সংস্থাপিত বাঁশ ও কাঠ দিয়ে তৈরি ঢেকির সাহায্যে বাংলাদেশ ভূখণ্ড থেকে ভারতের মানকাচরে প্ৰবেশ করে। এর পর সে মানকাচরের স্থানীয় পাচারকারীদের সহযোগিতায় সেই ঢেকির ওপর দিয়ে গরু যখন বাংলাদেশে পাচার করছিল, তখন তাকে পাকড়াও করে বিএসএফ। বাংলাদেশি আজাহার আলিকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে গা ঢাকা দিয়েছে স্থানীয় অন্য গরু পাচারকারীরা। ওসি দাস জানান, অবৈধভাবে যে সকল বাংলাদেশিকে ভারতে প্রবেশ করতে সাহায্য করছে, সেই সব স্থানীয়দের ধরতে অভিযান চলছে।

প্রসঙ্গত, গত প্রায় দেড় মাস আগে অনুরূপভাবে একজন বাংলাদেশি নাগরিক কাঁটাতারের ওপর দিয়ে বাংলাদেশে গরু পাচার করার সময় আটক করেছিল বিএসএফ। পরবর্তীতে বিধি অনুযায়ী তাকে মানকাচর থানায় সমঝে দেওয়া হয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top