News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার উন্নয়নে সন্তুষ্ট প্রধানমন্ত্রী
Image

ত্রিপুরার উন্নয়নে সন্তুষ্ট প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.)৷৷ ত্রিপুরার উন্নয়নে সন্তুষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছ থেকে ত্রিপুরার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন৷ রাজ্য সরকারের দ্বিতীয় বর্ষপূর্তির ঠিক প্রাকমুহুর্তে আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁদের মধ্যে বেশকিছু সময় ত্রিপুরার স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে৷ ত্রিপুরার উন্নয়নে প্রধানমন্ত্রী তাঁর সহযোগিতা আগামীদিনেও জারি রাখবেন বলে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন৷


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী গত ২৪ মাসে রাজ্য সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন৷ স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং জনগণের সরকার গঠনের মাধ্যমে রাজ্যে উন্নয়নের গতিধারাকে ত্বরান্বিত করা হচ্ছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ প্রসঙ্গত, সরকারি বিভিন্ন ক্ষেত্রে ডিজিটালাইজেশনের নানা উদ্যোগ গুলো তুলে ধরেন তিনি৷


এই সময়ের মধ্যে রিয়াং দর্শনার্থীদের স্থায়ী বন্দোবস্ত করার সিদ্ধান্ত গ্রহণ, ২৪টি নানা পদক্ষেপের মাধ্যমে গুণগত মানসম্পন্ন শিক্ষার প্রসার ঘটানো, জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৮৮০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়ে কেন্দ্রের কাছে পাঠানো, অটল জলধারা মিশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে ২০২২ সালের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়া সহ পরিকাঠামো, স্বাস্থ্য, ক্রীড়া, শিল্প ও বাণিজ্য ইত্যাদি নানা বিষয়ে রাজ্যের উন্নয়নের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷


এদিকে, ত্রিপুরাবাসীর কল্যাণে রাজ্য সরকার সৌভাগ্য, উজ্জ্বলা ইত্যাদির মত বহু রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্প সফলতার সঙ্গে বাস্তবায়িত করেছে, সেগুলির কথাও প্রধানমন্ত্রীকে অবগত করেছেন মুখ্যমন্ত্রী৷ এছাড়া রাজ্যের আর্থিক প্রবৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি সামগ্রিক বিষয় উঠে আসে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায়৷


উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পর্কে অবগত হয়ে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন৷ আগামী দিনেও ত্রিপুরার সামগ্রিক উন্নয়নে সহযোগিতা যথাযথ ভাবে জারি থাকবে বলে তিনি মুখ্যমন্ত্রীকে জানান৷ এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যের উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কিছু আর্থিক সাহায্যও চেয়েছেন৷ এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে তাঁর সহযোগিতার ধারা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top