News Flash

  • Home
  • Uncategorized
  • ২-৫ মার্চ লোকসভায় হাঙ্গামা নিয়ে কমিটি গঠন, শীর্ষে স্পিকার
Image

২-৫ মার্চ লোকসভায় হাঙ্গামা নিয়ে কমিটি গঠন, শীর্ষে স্পিকার

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): গত সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয় ভাগ, অধিবেশন শুরু হওয়ার প্রথম দিন থেকেই দিল্লি-হিংসা নিয়ে উত্তাল হয়েছে সংসদ| নিম্নকক্ষ লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে সরব হয়েছে কংগ্রেস| তুমুল হাঙ্গামার কারণে প্রতিদিনই সংসদের স্বাভাবিক কাজ বিঘ্নিত হয়েছে| ফলে হতাশ ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা| কড়া পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার ৭ জন কংগ্রেস সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করেছিলেন স্পিকার| গত ২-৫ মার্চ পর্যন্ত লোকসভায় যে সমস্ত ঘটনা ঘটেছিল, সেই সমস্ত ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা| ওই কমিটি তদন্ত শেষে সংসদে রিপোর্ট জমা দেবে, স্পিকার নিজেই ওই কমিটির শীর্ষে|

গত কয়েকদিনের মতো শুক্রবারও দিল্লি-হিংসা নিয়ে উত্তাল হয়েছে সংসদের উভয় কক্ষ| তুমুল হাঙ্গামার কারণে লোকসভা এবং রাজ্যসভা, উভয় কক্ষের অধিবেশন আগামী ১১ মার্চ, বেলা এগারোটা পর্যন্ত মুলতুবি করা হয়েছে| রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু এদিন জানিয়েছেন, সরকার এবং বিরোধী, উভয় পক্ষের কাছে আমার অনুরোধ অর্থবহ সমাধানে আসুন আপনারা, যাতে সদনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top