News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হলেন সত্যগোপাল চট্টোপাধ্যায়
Image

ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হলেন সত্যগোপাল চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন সত্যগোপাল চট্টোপাধ্যায়৷ সুপ্রিম কোর্টের কলেজিয়াম ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসেবে তাণর নামের প্রস্তাবে অনুমোদন দিয়েছিল৷ আজ বুধবার কেন্দ্রীয় আইন ও ন্যায়বিচার মন্ত্রক তাঁর নিযুক্তির বিজ্ঞপ্তি জারি করেছে৷


প্রসঙ্গত, ত্রিপুরা হাইকোর্টে বর্তমানে প্রধান বিচারপতি-সহ মোট তিনজন বিচারপতি রয়েছেন৷ সত্যগোপাল চট্টোপাধ্যায়ের নিযুক্তিতে ত্রিপুরা হাইকোর্টে বিচারপতির সংখ্যা দাঁড়াবে চারে৷ ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অকিল কুরেশি, বিচারপতি সুভাশিস তলাপাত্র এবং বিচারপতি অরিন্দম লোধ বর্তমানে উচ্চ আদালতের যাবতীয় মামলার নিষ্পত্তি করছেন৷


ত্রিপুরায় হাইকোর্ট স্থাপনের পর থেকে কখনও চারজন বিচারপতি ছিলেন না৷ এই প্রথম ত্রিপুরা হাইকোর্ট চারজন বিচারপতি পাচ্ছে৷ সত্যগোপাল চট্টোপাধ্যায় বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব সামলাচ্ছিলেন৷ সুপ্রিমকোর্ট তাঁর নামের প্রস্তাবে অনুমোদন দেওয়ার পর এখন কেন্দ্রীয় আইন মন্ত্রকও তাঁর নিযুক্তিতে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top