News Flash

  • Home
  • Uncategorized
  • শিলচর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেনের তিন যাত্রী গ্রেফতার, উদ্ধার প্রায় ৫০ লক্ষ টাকার নেশা সামগ্রী
Image

শিলচর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেনের তিন যাত্রী গ্রেফতার, উদ্ধার প্রায় ৫০ লক্ষ টাকার নেশা সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৪ মার্চ৷৷ শিলচর থেকে আগরতলাগামী প্যাসেঞ্জার ট্রেনের তিন যাত্রীকে তালাশি চালিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী নেতৃত্বধীন পুলিশের দল৷ নেশা দ্রব্য পাচারের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে৷ তারা উত্তর ত্রিপুরার কাজল মিয়াঁ (১৯), খুরশেদ মিয়াঁ (২৯) এবং প্রাণেশ পাল (৩৯) বলে পরিচয় পাওয়া গেছে৷


উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এ তথ্য দিয়ে জানান, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ অসম-ত্রিপুরা সীমান্তবর্তী চোরাইবাড়ি থানার অন্তর্গত নদীয়াপুর রেল স্টেশন থেকে ২০ হাজার নেশার ট্যাবলেট ইয়াবা এবং ২০ শিশি নেশার কফ সিরাপ এসকফ বাজেয়াপ্ত করা হয়েছে৷ উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির বাজারমূল্য কমপক্ষে ৫০ লক্ষ টাকা হবে৷ পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, তাঁর কাছে গোপন সূত্রের খবর ছিল, আজ শিলচর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনে করে নেশাজাতীয় সামগ্রী রাজ্যে প্রবেশ করবে৷ প্রাপ্ত গোপন খবরের উপর ভিত্তি করে পুলিশ সুপার পুলিশ বাহিনী নিয়ে চোরাইবাড়ি থানা এলাকার নদীয়াপুর রেল স্টেশনে ওৎ পেতে বসেছিলেন৷

যথাসময় ট্রেন স্টেশনে আসে৷ ট্রেন থেকে সন্দেহজনক তিনজনের পিছু ধাওয়া করেন তাঁরা৷ এরা ট্রেন থেকে নেমে তাদের গন্তব্যের পথে রওয়ানা হয়৷ কিছু দূর যাওয়ার পর তাদের আটক করে তালাশি চালিয়ে এই সাফল্য আসে৷


তিনি জানান, ধৃতদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে৷ আগামীকাল নেশা সামগ্রী-সহ ধৃতদের ধর্মনগরে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top