News Flash

  • Home
  • Uncategorized
  • সম্পূর্ণ অধিবেশনেই বরখাস্ত করা হবে, সাংসদদের আচরণে হতাশ স্পিকার
Image

সম্পূর্ণ অধিবেশনেই বরখাস্ত করা হবে, সাংসদদের আচরণে হতাশ স্পিকার

নয়াদিল্লি, ৩ মার্চ (হি.স.): গণতন্ত্রের পীঠস্থান সংসদে, আইন প্রণেতাদের আচরণে অত্যন্ত মনক্ষুণ্ণ ও হতাশ লোকসভার স্পিকার ওম বিড়লা| সরকার পক্ষের হোক অথবা বিরোধী দলের, লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখালেই, সেই সমস্ত সাংসদদের সম্পূর্ণ অধিবেশন থেকেই বরখাস্ত করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ওম বিড়লা| সাংসদদের এহেন আচরণে সংসদের গরিমা ও ঐতিহ্যের অবমাননা ঘটছে বলে অভিমত স্পিকারের|

দিল্লি-হিংসার জেরে সোমবারই উত্তাল হয়ে উঠেছিল লোকসভা| লোকসভা কক্ষেই প্রহৃত হওয়ার অভিযোগ আনেন কংগ্রেস সাংসদ রামাইয়া হরিদাস| দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন| একই পরিস্থিতি বজায় থাকে মঙ্গলবারও, এদিনও উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনার প্রেক্ষিতে উত্তাল হয়ে ওঠে লোকসভা| লোকসভায় দিল্লি-হিংসা নিয়ে সরব হন বিরোধী সাংসদরা| ক্রমশই উচ্চস্বরে নরেন্দ্র মোদী-অমিত শাহ বিরোধী স্লোগান দিতে থাকেন বিরোধী সাংসদরা| তুমুল হই হট্টোগোলের কারণে প্রথমে দুপুর বারোটা পরে দুপুর দু’টো পর‌্যন্ত লোকসভার অধিবেশ মুলতুবি করে দেওয়া হয়| এরপরই রীতিমতো ক্ষোভের সুরে লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, ‘প্ল্যাকার্ড সংসদে আনা উচিত কি না, তা অবশ্যই স্পষ্টভাবে জানাতে হবে বিরোধী দলগুলিকে| লোকসভার ওয়েলে যাঁরা নামবেন, সেই সমস্ত সাংসদদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তা সে যেই দলেরই হোক না কেন, সম্পূর্ণ অধিবেশনেই তাঁদের বরখাস্ত করা হবে|’ উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top