News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাসরে আতঙ্কেই এবার প্যারিস ফ্যাশন উইকে যাওয়া বাতিল করলেন দীপিকা পাড়ুকোন
Image

করোনাভাইরাসরে আতঙ্কেই এবার প্যারিস ফ্যাশন উইকে যাওয়া বাতিল করলেন দীপিকা পাড়ুকোন

মুম্বই, ৩ মার্চ (হি. স.) :  করোনাভাইরাসরে আতঙ্কেই এবার প্যারিস ফ্যাশন উইকে যাওয়া বাতিল করলেন দীপিকা পাড়ুকোন। এ বছর বিশ্বের অন্যতম সেরা এই ফ্যাশন শোয়ে যাচ্ছেন না তিনি।
প্যারিস ফ্যাশন উইকে যাওয়া যে কোনও ফ্যাশনিস্তা বা অভিনেত্রীর ক্ষেত্রে সম্মান ও গর্বের ব্যাপার। তাই এখানে আমন্ত্রণ হলে সচরাচর বাতিল করেন না কেউ। আর করবেনই বা কেন? বেছে বেছে সেলিব্রিটিদের নিমন্ত্রণপত্র পাঠায় কর্তৃপক্ষ। কিন্তু এই সুযোগ কার্যত বাধ্য হয়ে হাতছাড়া করতে হল দীপিকাকে। করোনার আতঙ্কেই প্যারিস সফর বাতিল করলেন অভিনেত্রী। যদিও নিমন্ত্রণপত্র এসেছে বেশ কিছুদিন আগেই। তখনও ফ্রান্সে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কোনও খবর ছিল না। ফলে প্যারিস ফ্যাশন উইক অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিলেন দীপিকা। কিন্তু যখন তিনি খবর পেলেন প্রাণঘাতী করোনা থাবা বসিয়েছে ফ্রান্সে, তখনই তিনি সফর বাতিলের সিদ্ধান্ত নেন। দীপিকা পাড়ুকোনের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এখবর জানানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top