News Flash

  • Home
  • Uncategorized
  • চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১লা মার্চ ঃ দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে রবিবার মহতী রক্তদান শিবির ও চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়৷ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের চেয়ারম্যান ডঃ প্রফুল্লজিৎ সিনহা ও বিশিষ্ট চিকিৎসক শ্যামাপদ ভট্টাচার্য৷

রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে রক্তদান উৎসবে পরিণত হয়েছে৷ রক্তদান মানুষের হৃদয়ের সঙ্গে মিলে গেছে৷ বিশেষ করে মা-বোনরা যখন রক্তদানের মতো মহতী কাজে এগিয়ে আসেন তখন বিষয়টির গুরুত্ব আরও বেড়ে যায়, পরিপূর্ণতা লাভ করে৷ প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রক্তদান বিষয়ে মানুষ সচেতন হয়ে উঠেছেন৷ ব্যাপক সংখ্যক জনগন রক্তদানের মতো মহতী কাজে এগিয়ে আসছেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, আগামী ১৫ আগস্টের মধ্যে রাজ্যকে ক্যাটারেক মুক্ত করা হবে৷ মার্চ মাসের মধ্যে দক্ষিণ জেলা ক্যাটারেক মুক্ত হবে৷

গোমতী জেলাতেও কাজ চলেছে জোর কদমে৷ মুখ্যমন্ত্রী ক্লাবগুলিকে লক্ষমাত্রা নির্ধারণ করে রক্তদান সহ অন্যান্য সামাজিক ও পরিষেবামূলক কাজ করার জন্য আহ্বান জানান৷ মানুষ মনে রাখে এ ধরনের কাজ করতে পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে ক্লাবের সদস্য সদস্যাসহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top