News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রক্তন সাংসদ বর্ষীয়ান সিপিআইএম নেতা বাজুবন রিয়াং-এর স্মরণ সভা অনুষ্ঠিত
Image

প্রয়াত প্রক্তন সাংসদ বর্ষীয়ান সিপিআইএম নেতা বাজুবন রিয়াং-এর স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১লা মার্চ৷৷ রবিবার আগরতলা টাউন হলে প্রয়াত প্রক্তন সাংসদ বর্ষীয়ান সিপিআইএম নেতা বাজুবন রিয়াং-এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়৷ স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা , বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর, সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস এবং প্রয়াত পরিবারের স্ত্রী ও কন্যা সহ অন্যান্যরা ৷


প্রয়াত প্রাক্তন সাংসদের স্মরণসভায় স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, বাজুবন রিয়াং ছিলেন একজন সচ্ছ, সত ও সরল জীবনযাত্রার মানুষ৷ তিনি ছিলেন সত্যাশ্রয়ী৷ মিথ্যার আশ্রয় নিতেন না, সবসময় অন্যায়ের প্রতিবাদ করতেন৷ অন্যায়ের সঙ্গে অবস্থা অনুযায়ী অত্যন্ত সাহসীকতার সঙ্গে ভূমিকা নেওয়ার ক্ষেত্রে পিছু পা হতেন না৷ তিনি ছিলেন আত্মপ্রচার বিমুখ৷ নিজের মতো করে কাজ করে যেতেন৷ যখন কিছু বুঝতে অসুবিধা হতো ছোট, বড় বাধ বিচার না করে খোলা মন নিয়ে, শিশুসুলভ মন নিয়ে কথা বলতে অভ্যস্ত ছিলেন৷ বাজুবন রিয়াং এর পোশাক ছিল খুবই স্বাভাবিক৷


স্বাভাবিক জীবনযাত্রায় তিনি ছিলেন অভ্যস্ত৷ ছেলে মেয়ে ও পরিজনের লোকজনদেরকে এসব বিষয় শেখাতে চেষ্টা করে গিয়েছেন তিনি৷ তিনি সবসময় বলতেন, ভালোভাবে পড়াশোনা কর বাবা মানুষ হও, নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কর৷ বাজুবন রিয়াং ছিলেন জাতপাত, ধর্ম -বর্ণের উর্দ্ধে এমন একজন মানুষ যিনি প্রত্যেক ধর্ম-বর্ণের মানুষকে সম্মান করতে জানতেন৷ তিনি প্রত্যেককে মর্যাদা দিতেন৷ তাঁর জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে সাংসদ কিংবা মন্ত্রী থাকা কালেও রাস্তায় গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পরিচিত মানুষের সঙ্গে কথা বলতেন৷ দুরবর্তী স্থান থেকে কেউ তা সরকারি বাসভবনে আসলে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজের বাড়িতেই করার চেষ্টা করতেন৷

বাজুবন রিয়াং নিজে খেতে যেমন ভালোবাসতেন অন্যকেও খাওয়াতে ভালোবাসতেন৷ তার সামাজিক অনুভূতি ও জীবন যাত্রা ছিল অসাধারণ৷ তার এই জীবনাদর্শ মানুষকে দারুণভাবে আকৃষ্ট করত৷ স্মরণ সভায় বাজুবন রিয়াং-এর জীবনাদর্শে অদ্বুদ্ধ হতে যুব সমাজের প্রতি আহ্বান জানানো হয়৷ প্রয়াতের অনুপস্থি দলের বিরাট ক্ষতি সাধণ করেছে বলেও দলীয় নেতৃবৃন্দ স্মরণসভায় অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top