News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরেও অস্বাস্থ্যকর খাবার মিলছে হোটেল ও রেঁস্তোরায়
Image

উদয়পুরেও অস্বাস্থ্যকর খাবার মিলছে হোটেল ও রেঁস্তোরায়

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১ মার্চ৷৷ আগরতলার পর গোমতী জেলার সদর মহকুমা উদয়পুর বিভিন্ন খাবারের ও হোটেল দোকানে হানা দিয়ে অস্বাস্থ্যকর খাবার পেয়ে মহকুমা শাসকের নেতৃত্বে গত কয়েকদিন হোটেল এবং মিষ্টির দোকান সিল করে দেওয়া হয়৷


গত কয়েকদিনের মতো শনিবার রাত্রিতেও মহকুমা শাসক অনিরুদ্ধ রায়ের নেতৃত্বে এই অভিযান চলে৷ অন্যরা হলেন ডিসিএম কিরীট মোহন সরকার, খাদ্য বিশ্লেষক শান্তনু বিশ্বাস, গোমতী জেলার ফুড সেফটি অফিসার দয়াল রাম দাশ, এই প্রতিনিধি দলটি মাতাবাড়ি, বাগমা, উদয়পুর, রাজারবাগ মোটরস্ট্যান্ড এলাকায় এই অভিযান শুরু হয়৷ অভিযান চলে রাত্রি পর্যন্ত৷ মাতাবাড়ি জনতা হোটেলে গিয়ে প্রচুর পরিমাণ মদের বোতল পাওয়া যায় বলে মহকুমা শাসক জানান৷


তিনি আরো বলেন, এই হোটেলে অসামাজিক কাজ হয় বলে তিনি জানতে পেরেছেন৷ অনুরূপ রাজারবাগ একটি হোটেলে এবং নিরামিষ শক্তি হোটেলে ডোমেস্টিক রান্নার গ্যাস সিলিন্ডার পাওয়া গেছে৷ তেমনি গত কয়েকবছর ধরে পুর পরিষদের ট্রেড লাইসেন্স রেনিউ করেনি৷ ফলে এক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান৷ আগামীদিনেও এই অভিযান চলবে বলে জানান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top