News Flash

  • Home
  • Uncategorized
  • দুইটি বাইক ও বোলেরোর সংঘর্ষে গুরুতর আহত চার
Image

দুইটি বাইক ও বোলেরোর সংঘর্ষে গুরুতর আহত চার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/ তেলিয়ামুড়া, ২৯ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে যান দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন৷ শনিবারের এই দুর্ঘটনায় আহদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ৷ আহতদের শান্তিরবাজার ও গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷


পুলিশ জানিয়েছে, এদিন সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায় জোলাইবাড়ি মোটর স্ট্যান্ড সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে দুইটি বাইক ও বোলেরো পিকাপ গাড়ির সংঘর্ষে চার বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন৷ দুর্ঘটনায় বোলেরো গাড়িটি জাতীয় সড়কের উপর উল্টে গিয়েছে৷
খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়৷ পুলিশ জানিয়েছে, শাখবাড়ির বাসিন্দা কমল কিশোর ত্রিপুরা(২৫), রামরাইবাড়ির বাসিন্দা প্রসেনজিৎ ত্রিপুরা(২৩) ও সুদীপ ত্রিপুরা(২৬) এবং কোয়াইংফাং এলাকার বাসিন্দা মোহন ত্রিপুরা(৪০) দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন৷


এদিকে, জোলাইবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুদীপ ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করেছেন৷ বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷


ওই দুর্ঘটনায় পুলিশ দুইটি বাইক ও বোলেরো গাড়ি আটক করে থানায় নিয়ে গেছে৷ তবে, গাড়ির চালক ঘটনার পর পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ৷ প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, দুইটি বাইক এবং বোলেরো গাড়ি প্রচন্ড গতিতে ছিল৷ ফলে, কেউই নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং দুর্ঘটনার কবলে পড়েছেন৷
এদিকে, আসাম আগরতলা জাতীয় সড়কে ফের লরি দুর্ঘটনা৷ যদিও কোনো হতাহতের খবর নেই৷ এই যান দুর্ঘটনার ফলে সকাল থেকেই কয়েক শত যাত্রীবাহী এবং মালবাহী গাড়ি দুর্ঘটনার দুপাশে আটকে পড়ে৷ ঘটনা মুঙ্গিয়াকামি থানাধীন আঠারো মুড়া পাহাড় এর ৪৪ মাইল এলাকা৷ ঘটনায় জানা যায় টির-০১-কে-১৬৫৫নম্বরের একটি কয়লা বোঝাই লরি তেলিয়ামুড়া থেকে আমবাসা উদ্দেশ্যে যাওয়ার সময় ৪৪. মাইল এলাকায় বাক নিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ যদিও দুর্ঘটনার পর লরির চালক পালিয়ে যায়৷ দুর্ঘটনাটি রাস্তার মাঝখানে হওয়ায় দুপাশে প্রচুর পরিমাণে গাড়ি আটকা পড়ে যায়৷ দেখা দে যাত্রীদের মধ্যে চরম দুরবস্থা৷


পরবর্তী সময়ে মুঙ্গিয়াকামি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে প্রায় সাত ঘণ্টা পর গাড়ির একটা অংশ সরাতে পারলে ছোট গাড়ি গুলিকে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়৷ এই অবস্থায় অন্যান্য দূরপাল্লার লোরি গুলির চালকদের মধ্যেও ক্ষোভের সঞ্চার হয়৷ সমস্ত দিন না খেয়ে রাস্তার পাশে বসে থাকা লরির চালকরা পুলিশের ধীরে চলো নীতির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয়৷ চালকরা অভিযোগ করে জানায় পাহাড়ের মধ্যে যদি রাত্র যাপন করতে হয় তাহলে তাদের বিরাট অসুবিধার সম্মুখীন হতে পারে কারণ সেখানে নেই খাবার নেই কোনো দোকানের বন্দোবস্ত৷ এছাড়া সকাল থেকে এইভাবে রাস্তায় যান চলাচল করার অসুবিধা থাকলেও পুলিশি তৎপরতা তেমন দেখা যায়নি৷
যদিও জানা যায় দুর্ঘটনাগ্রস্ত লরির মধ্যে থাকা কয়লা গুলি বৈধ না অবৈধ ভাবে প্রবেশ করেছে এ রাজ্যে তার জন্য এই গাড়ির কাগজ চালানসহ সবগুলি থানায় নিয়ে যাওয়া হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top