News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ, এনআরসি এবং এনপিআরের প্রতিবাদে সরব ত্রিপুরা নাগরিক সুরক্ষা মঞ্চ
Image

সিএএ, এনআরসি এবং এনপিআরের প্রতিবাদে সরব ত্রিপুরা নাগরিক সুরক্ষা মঞ্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ সিএএ, এনআরসি এবং এনপিআর নিয়ে রাজ্যেও আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে৷ ত্রিপুরা নাগরিক সুরক্ষা মঞ্চ শনিবার আগরতলায় মিছিল ও কনভেনশনের মধ্য দিয়ে তার ইঙ্গিত দিয়েছে৷


ত্রিপুরা নাগরিক সুরক্ষা মঞ্চের উদ্যোগে শনিবার মাতঙ্গিনী প্রীতিলতা হলঘরে সিএএ, এনআরসি এনআরপি বাতিল এবং আসাম সহ সারা দেশে ডিটেনশান ক্যাম্প প্রত্যাহারের দাবিতে গণ কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কনভেনশন শুরুর আগে রাজধানী আগরতলা শহরে এক মিছিল সংগঠিত করা হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মাতঙ্গিনী প্রীতিলতা হলে কনভেনশনে মিলিত হয়৷ মিছিলে অংশ নিয়ে ত্রিপুরা নাগরিক সুরক্ষা মঞ্চের নেতা তথা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন অভিযোগ করেন ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য এনআরসি, সিএএ এবং এনআরপি চালুর চেষ্টা চালাচ্ছে৷


এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান তিনি৷ বিধানসভাতে এসব বিষয়ে প্রস্তাব গ্রহণ করে ত্রিপুরায় এনআরসি, সিএএ এবং এনআরপি চালু করা হবে না বলে ঘোষমা দেওয়া হোক৷ গণতান্ত্রিক আন্দোলনের অনুমতি দিতে পুলিশের নেতিবাচক ভূমিকার তীব্র প্রতিবাদও জানিয়েছে সংগঠন৷ মানুষ যখন রাস্তায় নামবে প্রতিবাদের গর্জন যখন আছড়ে পড়বে তখন তা প্রতিহত করা যাবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top