News Flash

  • Home
  • Uncategorized
  • ঠিকেদারের কাজে বাধা, মারধরের দায়ে গ্রেপ্তার সমাজদ্রোহী
Image

ঠিকেদারের কাজে বাধা, মারধরের দায়ে গ্রেপ্তার সমাজদ্রোহী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী৷৷ সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের কাজ শুরু হয়েছে অনেকদিন পূর্বে৷ পূর্ত দপ্তরের এন.এইচ ডিভিশনের অধিন আগরতলা দূরদর্শন কেন্দ্র এলাকায় জাতীয় সড়কের কাজের বরাত পান রামনগর এলাকার বাসিন্দা ঠিকেদার জহর লাল রায়৷ কয়েকদিন আগে তিনি জাতীয় সড়কের কাজ শুরু করেন৷ কিন্তু কাজ শুরু হওয়ার পর থেকে এলাকার কিছু মুখোশধারি মাফিয়া সরকারের নাম কালিমালিপ্ত করার জন্য উঠেপড়ে লাগে৷


১৮ ফেব্রুয়ারি রাতে যখন রাস্তার কাজ চলছিল তখন কাজে বাধা দান করে মুখোশধারি মাফিয়া অভিজিৎ পাল ও উত্তম দাসের নেতৃত্বে এক দল সমাজদ্রোহী৷ এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঠিকেদার জওহর লাল রায়৷ তখন মুখোশধারি মাফিয়াদের নেতৃত্বে সমাজদ্রোহীরা হামলে পরে ঠিকেদার জহরলাল রায়ের উপর৷এতে ঠিকেদার জওহরলাল দাস আহত হন৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এ.ডি.নগর থানায় মুখোশধারি মাফিয়া অভিজিৎ পাল, উত্তম দাস সহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঠিকেদার জওহর লাল রায়৷


থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছিল৷ অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার আরবান মিহিরলাল দাসের নেতৃত্বে আমতলি থানার পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে অভিজিৎ পালকে জালে তুলতে সক্ষম হয়৷ আমতলি থানার ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে অভিজিৎ পালকে আটক করা হয়েছে৷ বাকি অভিযুক্তদের জালে তোলার জন্য অভিযান জারি রয়েছে বলেও জানান তিনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top