News Flash

  • Home
  • Uncategorized
  • হিংসায় মৃত্যু বেড়ে ৪২, ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তর-পূর্ব দিল্লি
Image

হিংসায় মৃত্যু বেড়ে ৪২, ধীরে ধীরে ছন্দে ফিরছে উত্তর-পূর্ব দিল্লি

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর-পূর্ব দিল্লিতে হিংসাত্মক ঘটনায় প্রাণ হারালেন আরও ৪ জন| বৃহস্পতিবার রাত পর্যন্ত হিংসাত্মক ঘটনায় মৃতের সংখ্যা ছিল ৩৮, শুক্রবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা ৪২-এ পৌঁছেছে| এছাড়াও ২০০ জনেরও বেশি বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন| হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৪৮টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ| দোকান-বাজার কিছুক্ষণ খোলা রাখার জন্য শুক্রবার কোথাও কোথাও কারফিউ শিথিল করা হয়েছে কয়েক ঘন্টার জন্য|

ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে উত্তর-পূর্ব দিল্লি| শুক্রবার উত্তর-পূর্ব দিল্লির বিভিন্ন জায়গায় দোকান খুলতে দেখা গিয়েছে| রাস্তাতেও বেরিয়েছেন সাধারণ মানুষ| এমতাবস্থায় শুক্রবার হিংসা কবলিত জাফরাবাদে গেলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা| এদিন সকালে সর্বপ্রথম উত্তর-পূর্ব জেলা ডিসিপি অফিসে যান রেখা শর্মা| সেখানে বেশ কিছু সময় কাটানোর পর দু’জন সদস্যকে সঙ্গে নিয়ে তিনি জাফরাবাদে যান| জাফরাবাদে গিয়ে স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেছেন রেখা শর্মা| জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন জানিয়েছেন, ‘চাপা উত্তেজনা থাকলেও, পরিস্থিতি এখন শান্তিপূর্ণ| আগামী শনিবার ফের আসব|’ এদিন বিকেলে হিংসা কবলিত মৌজপুরে যান দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল| মৌজপুর এলাকায় সাধারণ মানুষজনের সঙ্গে কথাও বলেছেন লেফটেন্যান্ট গভর্নর| অনিল বাইজল জানিয়েছেন, গোটা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আমি এখানে এসেছি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top