News Flash

  • Home
  • Uncategorized
  • স্পিরিচুয়াল টুরিজম সহ গুচ্ছ সিদ্ধান্ত মন্ত্রিসভার
Image

স্পিরিচুয়াল টুরিজম সহ গুচ্ছ সিদ্ধান্ত মন্ত্রিসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, স্পিরিচুয়াল টুরিজমের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মাতা ত্রিপুরেশ্বরী টেম্পল ট্রাস্টকে ১৪.২২ একর জমি দেওয়া হয়েছে৷ উদয়পুর মহকুমার ফুলকুমারী মৌজায় অবস্থিত এই জমি৷ সরকারি হিসাবে এই খাস জমির মূল্য ৪৩ লক্ষ ৫৫ হাজার ৪০০ টাকা৷ এর জন্য রাজ্য সরকারকে কোন মূল্য দিতে হবে না৷ স্পিরিচুয়াল ট্যরিজমকে উন্নত করার জন্য রাজ্য সরকার এই মূল্য ছাড় দিয়েছে ট্রাস্টকে৷ এই জমিতে ৫১ পিঠের রেপ্লিকা নির্মাণ করা হবে৷ এখানে ‘স্পিরিচুয়াল ট্যরিজম’ কেন্দ্র গড়ে তোলা হবে৷ শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের যুববিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপধিকর্তা বিশ্বেশ্বর নন্দীকে ১ বছরের জন্য রি-এম্পয়মেন্ট দেওয়ার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ ক্রীড়াক্ষেত্রে শ্রী নন্দীর অসামান্য অবদান রয়েছে৷ রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই এই রি-এম্পয়মেন্ট দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী৷ শিক্ষামন্ত্রী জানান আগামী ২০ মার্চ থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন৷

প্রসঙ্গক্রমে সাংবাদিক সম্মেলনে এ বছরের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷ তাদের সফলতাও কামনা করেন তিনি৷ তিনি জানান, এবছরের উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা ফাজিল পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ মার্চ থেকে৷ মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৭,৮৪২ জন৷ এর মধ্যে বিজ্ঞান বিভাগে রয়েছেন ৩,১৯৮ জন৷ কলা বিভাগের পরীক্ষার্থী ২৩,২৪৫ এবং বাণিজ্য বিভাগের পরীক্ষার্থীর সংখ্যা ৬৯৯ জন৷ মাদ্রাসা ফাজিলে ২৮ জন পরীক্ষার্থী রয়েছেন৷ মোট পরীক্ষাকেন্দ্র রয়েছে ৬০টি, ভেন্যু রয়েছে ৮৬টি৷ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ৩ মার্চ থেকে৷ একই সাথে শুরু হচ্ছে মাদ্রাসা আলিম পরীক্ষাও৷ মাধ্যমিকে মোট পরীক্ষার্থী রয়েছেন ৫০,৫৬৯ জন৷ মাদ্রাসা আলিমে ১০০ জন পরীক্ষার্থী রয়েছে৷ রাজ্য সরকার একটি নতুন কর্মসূচি নিয়েছে ’বছর বাঁচাও’৷ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় কোন পরীক্ষার্থী যে কোন দুটি বিষয়ে উত্তীর্ণ না হতে পারলেও ৭৫ দিন পরে আবার পরীক্ষায় বসার সুুযোগ পাবে৷ এক্ষেত্রে অবশ্যই তাকে মোট নম্বর নূ্যনতম ১৫০ নম্বর পেতে হবে৷ আগে শুধুমাত্র ১টি বিষয়ে অনুত্তীর্ণ হলে এই সুুযোগ পেত ছাত্রছাত্রীরা৷ ২টি বিষয়ে অনুত্তীর্ণ হলে পরের বছর পরীক্ষা দিতে হত৷ তাছাড়াও অসুুস্থতা বা অন্য কোন কারণে ছাত্রছাত্রীরা ১টি বিষয়ের পরীক্ষা না দিতে পারলেও এই বছর বাঁচাও কর্মসূচির সুুযোগ পাবে৷ এক্ষেত্রে নূ্যনতম ১৫০ নম্বর পেলেই এই সুুযোগ পাওয়া যাবে৷ শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা কেন্দ্রে কোন ছাত্রছাত্রী অসুুস্থ হলে নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যেতে হবে৷ আগরতলার ক্ষেত্রে এমন হলে আই জি এম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী৷


মন্ত্রী শ্রীনাথ পরীক্ষা চলাকালীন সময়ে বিশেষ কোন কর্মসূচি যেমন মিছিল ইত্যাদি অনুষ্ঠিত না করার জন্য সকল রাজনৈতিক দলগুলির কাছে অনুরোধ জানান৷ তিনি ছাত্রছাত্রীদের পরীক্ষায় কোন ধরণের ব্যাঘাত যেন না ঘটে সে দিকে লক্ষ্য রাখার জন্য সকল অংশের মানুষের কাছে আহ্বান জানান৷ পরীক্ষার সাথে যুক্ত বিভিন্ন দপ্তর সহ সকলের সহযোগিতার আহ্বান জানান শিক্ষামন্ত্রী৷


অপর একটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর শিক্ষা দপ্তরে ১২৯৬ জন গ্রেজয়েট টিচার এবং ১৩২ জন পোষ্ট গ্রেজয়েট টিচার নিয়োগ করা হয়েছে৷ তিনি জানান, বুনিয়াদী শিক্ষা দপ্তরে শীঘই জিটিতে ১৭২ জন এবং ইউজিটিতে ৫৪ জন শিক্ষক-শিক্ষিকায় নিয়োগ দেওয়া হচ্ছে৷ এই শিক্ষকদের মধ্যে জিটি ও ইউজিটি মিলে ধলাই জেলায় ৫৭ জন উত্তর জেলায় ৩০ জন, সিপাহীজলায় ১৮ জন, দক্ষিণ ত্রিপুরায় ৩৮ জন, গোমতী জেলায় ২৫ জন, ঊনকোটি জেলায় ৪৯ জন, খোয়াই জেলায় ৩ জন এবং পশ্চিম ত্রিপুরা জেলায় ৩ জনকে পোস্টিং দেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী৷ এছাড়াও এম জি এন রেগা কাজের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী জানান, ২০১৭-১৮ সালে জবকার্ড পিছু গড়ে কাজ দেওয়া হয়েছিল ৩৩.৬৮ শ্রমদিবস৷ বরাদ্দ ছিল ৪৭৭ কোটি ১১ লক্ষ টাকা৷ ২০১৮-১৯ গড় শ্রমদিবস ৪৬ দিন, বরাদ্দ ছিল ৫৩৬ কোটি ৫৯ লক্ষ টাকা৷ ২০১৯-২০ বছরের ১৫ ফেবয়ারি পর্যন্ত গড়ে জবকার্ড পিছু কাজ দেওয়া গেছে ৫৩.১০ দিনের৷ ১৫ ফেবয়ারি পর্যন্ত আর্থিক বরাদ্দ ৬৭৬ কোটি ৯১ লক্ষ টাকা বলে জানান শিক্ষামন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top