News Flash

  • Home
  • Uncategorized
  • যশপাল সিংয়ের জামিনের আবেদনে পরবর্তী শুনানী ৩ মার্চ
Image

যশপাল সিংয়ের জামিনের আবেদনে পরবর্তী শুনানী ৩ মার্চ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারী৷৷ পূূর্ত ঘোটালায় ধৃত প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিংহের জামিনের আবেদনের আজ ত্রিপুরা হাইকোর্টে শুনানি হয়েছে৷ আগামী ৩ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছেন বিচারপতি অরিন্দম লোধ৷


এ বিষয়ে পিপি বতন দত্ত বলেন, রাজ্যে সর্ববৃহৎ আর্থিক ঘোটালায় প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিং এখন জেল হেপাজতে রয়েছেন৷ তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ ও তথ্য সংগ্রহ করতে পেড়েছে তদন্তকারী অফিসাররা৷ আগামী ৭ মার্চ পূনরায় তাকে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালতে সোপর্দ করতে ক্রাইম ব্রাঞ্চ৷ এদিকে, আজ ত্রিপুরা হাইকোর্টে ওয়াই পি সিংহের জামিনের আবেদনের শুনানি হয়েছে বলে তিনি জানিয়েছেন৷


রতন দত্ত বলেন, গতকাল ওয়াই পি সিংহের স্ত্রী অর্চনা সিং সিআরপিসি ৪৩৯ ধারার অন্তর্গত তার স্বামীর জামিনের আবেদন করেন৷ আজ বিচারপতি অরিন্দম লোধের ব্যাঞ্চে ওই জামিনের আবেদনের শুনানি হয়েছে৷ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে আগামী ৩ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে৷ ওই দিন আদালতে কেইস ডায়েরি জমা দেওয়ার জন্য বিচারপতি লোধ নির্দেশ দিয়েছেন৷ সম্ভবত, ওই দিন ওয়াই পি সিংহের জামিনের আবেদনের ফয়সালা হতে পারে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top