News Flash

  • Home
  • Uncategorized
  • হেরোইন কেনাবেচার সময় মন্ত্রীর দেহরক্ষীসহ গ্রেপ্তার তিন পুলিশকর্মী
Image

হেরোইন কেনাবেচার সময় মন্ত্রীর দেহরক্ষীসহ গ্রেপ্তার তিন পুলিশকর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ হেরোইন কেনাবেচার সময় তিন পুলিশ কর্মী হাতেনাতে ধরা পড়েছেন৷ তাঁদের মধ্যে একজন ত্রিপুরা সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা দেহরক্ষী বলে শনাক্ত হয়েছেন৷


কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লদাস জানিয়েছেন, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাসকে সাথে নিয়ে অভিযানে নেমে ৯ গ্রাম হেরোইন-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ হেরোইনগুলো ১৪৮টি কোটায় ভরতি ছিল৷


তিনি বলেন, গোপন সূত্রে খবর আসে, বন দফতরের সেন্ট্রাল নার্সারিতে নেশা সামগ্রীর লেনদেন হচ্ছে৷ ওই খবরের ভিত্তিতে অভিযানে নেমে ত্রিপুরা পুলিশের দুই কর্মী এবং একজন টিএসআর জওয়ানকে গ্রেফতার করা হয়েছে৷ তিনি বলেন, কাঞ্চনপুর আদালতের পুলিশ কর্মী নরোত্তম চাকমা এবং দেহরক্ষী দিলীপ চাকমা ও টিএসআর ৮ নম্বর ব্যাটালিয়নের রাইফেলম্যান সঞ্জীব চাকমাকে হেরোইন-সহ গ্রেফতার করা হয়েছে৷ অন্য নেশা কারবারি মিঠুন পাল পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ এসডিপিও শুক্লদাস জানিয়েছেন, মিঠুন পালেন বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে৷ তিনজনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা করা হয়েছে, জানান তিনি৷


এদিকে উত্তর ত্রিপুরার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, টিএসআর ৮ নম্বর ব্যাটালিয়নের রাইফেলম্যান বর্তমানে কাঞ্চনপুরে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন৷ তবে, আজ তিনি ব্যাটালিয়নের দায়িত্ব থেকে গরহাজির ছিলেন৷ তিনি জানান, আজ হেরোইন-সহ ধৃত তিনজনের বাড়ি কাঞ্চনপুর মহকুমায়৷


অন্যদিকে, এসপি সিকিউরিটি বিজয় দেববর্মা জানিয়েছেন, সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রীর দেহরক্ষী দিলীপ চাকমা আজ ছুটিতে ছিলেন৷ ছুটি নিয়ে তিনি বাড়ি গিয়েছিলেন৷ তাঁর কথায়, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top