News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির হিংসা নিয়ে বিতর্কিত ট্যুইট ইমরানের
Image

দিল্লির হিংসা নিয়ে বিতর্কিত ট্যুইট ইমরানের

ইসলামাবাদ, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : ফের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রচেষ্টা পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। উত্তর-পূর্ব দিল্লির হিংসা নিয়ে ট্যুইট করে ইমরানের দাবি ভারতে বসবাসকারী মুসলমানেরা বারবার আক্রান্ত হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চগুলির উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজের ট্যুইট বার্তায় লিখেছেন, বোতল থেকে জীন বেরিয়ে এলে পরিস্থিতিতে যে ভয়ানক হতে পারে, সেই বিষয়ে রাষ্ট্রসঙ্ঘকে আগেই অবগত করানো হয়েছিল। শুরুটা হয়েছিল কাশ্মীর দিয়ে। এখন ভারতে বসবাসকারী ২০ কোটি মুসলমানদের হামলা চালানোর জন্য লক্ষ্যবস্তু করা হয়েছে। আন্তর্জাতিক মঞ্চগুলির উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করা। ঘৃণার উপর দাঁড়ানো কোনও বিচারধারা যখন গোটা সমাজকে কব্জা করে নেয়, তখন তার ফল ভয়াবহ হয়ে ওঠে। অন্য ধর্মের মানুষ যদি পাকিস্তানে আক্রান্ত হয়, তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ করা যেতে পারে বিগত ৪৮ ঘন্টায় সংঘর্ষে ১৮৯ জন আহত হয়েছে। পরিস্থিতি এখনও থমথমে। প্রাণ হারিয়েছে ২২ জন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেনা নামানোর আর্জি তুলেছে আপ এবং অন্যান্য বিরোধী দলগুলি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top