News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার
Image

রাজ্যের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিস্তর নেশা সামগ্রী উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি৷৷ নেশা সামগ্রী আটক এবং পাচার বাণিজ্যের বিরুদ্ধে বিএসএফ-এর ধারাবাহিক অভিযান জারি রয়েছে ত্রিপুরায়৷ এতে আজ ফের সাফল্য পেয়েছে সীমান্ত রক্ষী বাহিনী৷ সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় ৬,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিএসএফ৷ এগুলো বাজারমূল্য ৩০ লক্ষাধিক টাকা৷ এছাড়াও তিন লক্ষাধিক টাকা মূল্যের অন্যান্য পাচার সামগ্রী উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ কুমার ভার্মা জানিয়েছেন, পশ্চিম ত্রিপুরা জেলার পশ্চিম আগরতলা থানার অধীন লংকামুড়া সীমান্ত এলাকায় পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা৷ পাচারকারীরা কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ওপারে প্লাস্টিকের প্যাকেট ছুঁড়ছিল৷ ওই সময় বিএসএফ জওয়ানরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা সুযোগ বুঝে পালিয়ে যেতে সক্ষম হয়৷ অরুণ ভার্মা বলেন, বিএসএফ জওয়ানরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছেন৷ এতে প্রায় ৩০ লক্ষ টাকার ৬,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ তিনি জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো আগরতলার একসাইজ দফতরে জমা দেওয়া হয়েছে৷
এদিকে, সীমান্ত এলাকায় নিষিদ্ধ অন্য নেশাসামগ্রীও উদ্ধার করেছে বিএসএফ৷

প্রায় ৩ লক্ষ ৬ হাজার ৯৬৮ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ নেশা সামগ্রী বিএসএফ সীমান্ত এলাকা দিয়ে পাচার হওয়ার সময় উদ্ধার করেছে, জানিয়েছেন অরুণ ভার্মা৷রাজধানী আগরতলা শহর এলাকার এমবিবি ক্লাবের গলিতে অভিযান চালিয়ে পুলিশ মজুত নেশা জাতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে৷ এমবিবি ক্লাবের গলিতে জয় সাহার বাড়িতে ফেন্সিডিল মজুত রয়েছে বলে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ ও মহারাজগঞ্জ বাজার আউটপোস্টের পুলিশ জয় সাহার বাড়িতে যৌথ অভিযান চালায়৷ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে৷ বাড়ির মালিক জয় সাহাকেও গ্রেপ্তার করা হয়েছে৷ রান্নাঘরে ওইসব ফেন্সিডিলের বোতল লুকিয়ে রাখা হয়েছিল৷ পুলিশ জানিয়েছে এ ব্যাপারে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে৷ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানিয়েছে৷


উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার বড়হলদী নাকা গেইট থেকে গোপন খবরের ভিত্তিতে পুলিশি তৎপরতায় নেশা সামগ্রী গাঁজা উদ্ধার করে বড় সড় সাফল্য পায় কাঞ্চনপুর মহকুমার এস ডি পি ও বিক্রমজীৎ শুক্লা দাস৷
এ বিষয়ে এস ডি পি ও বিক্রমজীত শুক্লা দাস জানান জিরানিয়া থেকে যাত্রী গাড়ি করে এক ব্যক্তি গাঁজা নিয়ে কাঞ্চনপুরে আসছেন৷
এই খবরের ভিত্তিতে বড়হলদী নাকা গেইট থেকে গাড়ি তল্লাশি চালিয়ে উদয়রাম রিয়াং নামে এক ব্যক্তির কাছে থেকে ৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করেন৷ পরে উদয়রাম রিয়াংকে গাঁজা সহ গ্রেপ্তার করে কাঞ্চনপুর মহকুমা থানায় নিয়ে আসেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top