News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শান্তির পরিবেশ কায়েম হয়েছে, দাবি করলেন উপমুখ্যমন্ত্রী
Image

রাজ্যে শান্তির পরিবেশ কায়েম হয়েছে, দাবি করলেন উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরায় শান্তির পরিবেশ ফিরে এসেছে৷ অন্তত, সরকারি অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি দেখে আপ্লুত উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এই দাবি করেছেন৷ তিনি এই শান্তির পরিবেশ রক্ষা করার আবেদন জানিয়েছেন৷


আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া আর ডি ব্লকের অন্তর্গত খাসিয়ামঙ্গল গ্রাম পঞ্চায়েতের ’হাচুক খুরি’ কমিউনিটি হলের দ্বারোদঘাটন হয়েছে৷ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, ত্রিপুরা বিধানসভার মুখ্যসচেতক কল্যাণী রায়, বিধায়ক ডা: অতুল দেববর্মা, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, পূবর্োদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব, খোয়াইয়ের জেলাশাসক স্মিতা মল প্রমুখ৷


এদিন বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, ত্রিপুরা সরকার রাজ্যের সার্বিক বিকাশের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করছে৷ ’হাচুক খুরি’ কমিউনিটি হলের উদ্বোধনের মাধ্যমে এলাকার উন্নয়নে এক নতুন পালক যুক্ত হয়েছে৷ তিনি বলেন, অনুষ্ঠানে মা-বোনেদের ব্যাপক উপস্থিতি দেখে বোঝা যায় রাজ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ ফিরে এসেছে৷ এই পরিবেশ কেউ বিনষ্ট করতে চাইলে শক্ত হাতে তা প্রতিহত করুন, আবেদন উপমুখ্যমন্ত্রীর৷ তাঁর দাবি, এই সরকার প্রতিনিয়ত ত্রিপুরাবাসীর উন্নয়নে কাজ করে চলেছে৷ মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুুবিধা পাইয়ে দিতে সরকার প্রতিনিয়ত মানুষের কাছে ছুটে যাচ্ছে, যা বিগতদিনে দেখা যায় নি৷


আজ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিশিষ্ট সমাজসেবী নীতি দেব প্রমুখ৷ এই হল নির্মাণে ব্যয় হয়েছে ৮৮ লক্ষ ৮৬ হাজার টাকা৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আর ডি দপ্তরের নির্বাহী বাস্তুকার আশীষ মানিক৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাসিয়ামঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা চৌধুরী সরকার৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top