News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের স্থায়ী সমাধানের দাবিতে আজ গণ-অবস্থান, অনশনের হুমকি
Image

চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের স্থায়ী সমাধানের দাবিতে আজ গণ-অবস্থান, অনশনের হুমকি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের ৩১ মার্চের মধ্যে স্থায়ী সমাধান না হলে অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন তাঁরা৷ তারই প্রতীকী হিসেবে আগামীকাল ২ ঘণ্টার গণ-অবস্থান পালন করবেন বলে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন৷


শনিবার সাংবাদিক সম্মেলনে চাকরিচ্যুত শিক্ষক ডালিয়া দাস বলেন, ত্রিপুরা হাইকোর্টের রায়ে ১০৩২৩ শিক্ষকদের চাকরি বাতিল হয়েছিল৷ সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায় বহাল রেখেছে৷ তবে রাজ্যে শিক্ষা ব্যবস্থায় যাতে কোনও প্রভাব না পরে সেই চিন্তা করে অ্যাডহক ভিত্তিতে ওই চাকরিচ্যুত শিক্ষকদের নিযুক্তির রায় দিয়েছিল সবর্োচ্চ আদালত৷ তিনি বলেন, ৩১ মার্চ অ্যাডহক ভিত্তিতে নিযুক্তির সময়সীমা সমাপ্ত হয়ে যাবে৷ ওইদিন তাঁরা স্থায়ীভাবে চাকরি হারাবেন৷ তাই, আগামীকাল ২ ঘণ্টার গণ-অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি, বলেন তিনি৷


অপর চাকরিচ্যুত শিক্ষিক ভাস্কর দেব বলেন, পূর্বতন সরকার তাঁদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু, অ্যাডহক ভিত্তিতে নিযুক্তি ছাড়া কোনও সহায়তা করতে পারেনি৷ তিনি বলেন, ত্রিপুরায় এখন সরকার পরিবর্তন হয়েছে৷ বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতিতে ১০৩২৩ শিক্ষকদের সমস্যার স্থায়ী সমাধানের উল্লেখ ছিল৷ তাই, আমাদের মনে আসার আলো জেগেছিল৷ কিন্তু, ২৩ মাস অতিক্রান্ত হলেও সরকারের তরফে ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধানে কোনও ইতিবাচক পদক্ষেপ নিতে দেখা যায়নি৷ তাই, আমরা আগামীকাল ২ ঘণ্টার গণ-অবস্থান পালনের সিদ্ধান্ত নিয়েছি, বলেন তিনিও৷ সাথে তিনি হুঁশিয়ারি দেন, গণ-অবস্থানেও ত্রিপুরা সরকার ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধানে ইতিবাচক পদক্ষেপ না নিলে আমরা অনশনে যেতে বাধ্য হব৷ শুধু তাই নয়, তার থেকেও বৃহত্তর আন্দোলনে ঝাঁপাতে পিছ-পা হব না আমরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top