News Flash

  • Home
  • Uncategorized
  • স্বস্তি পেলেন শশী থারুর, বিদেশ ভ্রমণের অনুমতি মঞ্জুর
Image

স্বস্তি পেলেন শশী থারুর, বিদেশ ভ্রমণের অনুমতি মঞ্জুর

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে স্বস্তি পেলেন কংগ্রেস নেতা শশী থারুর| শনিবার শশী থারুরকে বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত| আদালতে বিদেশ ভ্রমণের অনুমতি মঞ্জুর হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স এবং নরওয়ে যেতে পারবেন কংগ্রেস নেতা শশী থারুর|

সুনন্দা পুষ্কর রহস্য-মৃত্যু মামলায় অন্যতম অভিযুক্ত সুনন্দার স্বামী তথা কংগ্রেস নেতা শশী থারুর| সম্প্রতি দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বিদেশ ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন শশী থারুর| শনিবার শশী থারুরের আবেদন মঞ্জুর করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত| আবেদন মঞ্জুর হওয়ায় ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স এবং নরওয়ে যেতে পারবেন কংগ্রেস নেতা শশী থারুর| এর আগে শশী থারুরকে মোট ন’বার বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান করেছে আদালত|

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৯ সালের ১৮ নভেম্বর পর্যন্ত শশী থারুরকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছিল আদালত| তার আগে ২০১৯ সালের ১১ অক্টোবরও শশী থারুরকে পাঁচটি দেশে যাওয়ার অনুমতি মঞ্জুর করেছিল আদালত| প্রসঙ্গত, সুনন্দা পুষ্কর হত্যা মামলায় ২০১৮ সালের ১৪ মে চার্জশিট দাখিল করেছিল দিল্লি পুলিশ| চার্জশিটে সুনন্দা পুষ্করের স্বামী তথা কংগ্রেস নেতা শশী থারুরকে অভিযুক্ত করা হয়েছে|

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top