News Flash

  • Home
  • Uncategorized
  • আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে ধীরে চলো নীতি ভারতের
Image

আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে ধীরে চলো নীতি ভারতের

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : বাণিজ্য ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চটজলদি কোনও নতুন চুক্তি করতে আগ্রহী নয় ভারত। এই বিষয়ে মোদী সরকার ধীরে চলো নীতি নিয়ে চলতে যে আগ্রহী বৃহস্পতিবার তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। এই ধরণের বাণিজ্যিক চুক্তি অনেক সুদূরপ্রসারী এবং বহু মানুষের উপর প্রভাব ফেলে দিয়ে যায়। ফলে বাণিজ্যিক চুক্তিতে নির্ধারিত সময়ে মধ্যে করাটা ঠিক নয় বলে জানিয়েছেন তিনি।


এদিন রবীশ কুমার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সঙ্গে বাণিজ্যে ভারসাম্যহীনতা নেই ভারতের। সেইটাই বড় চিন্তার। যদিও দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়ে চলেছে। দুই দেশের মধ্যে নিয়মিত আলোচনা হচ্ছে।

চটজলদি নতুন কোনও বাণিজ্য চুক্তি আমেরিকার সঙ্গে করতে চায় না ভারত। একে অন্যকে শক্তিশালী করার জন্য অঙ্গীকারবদ্ধ দুই দেশ। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ করা যেতে পারে আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top