News Flash

Image

চায়ের জন্য দৌড় আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ চায়ের জন্য দৌড়৷ রান ফর ইন্ডিয়া টি৷ ভারতের চায়ের জন্য দৌড় – সেই সঙ্গে ত্রিপুরার চায়ের স্বাদ পরখ করা৷ এই ভাবনা নিয়ে বুধবার সকালে আগরতলায় এক অভিনব দৌড় অনুষ্ঠিত হয়েছে৷ আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি সংলগ্ণ ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের টি কর্নারের সামনে থেকে এই দৌড় শুরু হয়৷ এখান থেকে আইজিএম চৌমুহনি হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই দৌড় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি সংলগ্ণ ত্রিপুরা চা উন্নয়ন নিগমের টি কর্নারে এসে সমাপ্ত হয়েছে৷


শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ সকালে টি কর্নারের সম্মুখে এক অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে এই দৌড়ের উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় চা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান অরুণ কুমার রায়, ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার, শিল্প ও বাণিজ্য দফতরের অধিকর্তা পি কে গোয়েল, প্রখ্যাত জিমন্যাস্ট কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, অলিম্পিয়ান জিমন্যাস্ট পদ্মশ্রী দীপা কর্মকার প্রমুখ৷ ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের উদ্যোগে এবং ভারতীয় চা পর্ষদের সহযোগিতায় এই দৌড় অনুষ্ঠিত হয়েছে৷


রান ফর ইন্ডিয়া টি-র উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরার চায়ের সর্বভারতীয় পরিচিতির জন্য এই দৌড় অনুষ্ঠিত হচ্ছে৷ আমাদের রাজ্যে চায়ের প্রচার ও প্রসারের জন্য এটা এক অভিনব উদ্যোগ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্বপ্ণ এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা৷ এই স্বপ্ণকে বাস্তবায়িত করতে ত্রিপুরার চা দেশ বিদেশের বাজারে ছড়িয়ে দিতে এই দৌড় এক সদর্থক পদক্ষেপ৷ তিনি আশা করেন, ত্রিপুরার চা একদিন সারা দেশেই মানুষের কাছে জনপ্রিয় হবে৷ এমন-কি বিদেশের বাজারেও তার চাহিদা তৈরি হবে৷ তিনি বলেন, রাজ্যে বর্তমান সরকার আসার পর চায়ের উৎপাদন অনেকটাই বৃদ্ধি পেয়েছে৷


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য পেশ করেছেন ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা, ত্রিপুরা সড়ক উন্নয়ন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার এবং ভারতীয় চা পর্ষদের ডেপুটি চেয়ারম্যান অরুণ কুমার রায়৷ এই দৌড়ে আগরতলার বিভিন্ন প্লে সেন্টারের ক্রীড়াবিদ ও চা বাগানের শ্রমিক-সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশ নেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top