News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালা মামলায় প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিং চারদিনের পুলিশ রিমান্ডে
Image

পূর্ত ঘোটালা মামলায় প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিং চারদিনের পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরায় পূর্ত ঘোটালায় অন্যতম অভিযুক্ত প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিংকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত৷ তাঁকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় রাখা হয়েছে৷


বুধবার তাঁকে পশ্চিম জেলা ও দায়রা আদালতের বিচারক এস দত্ত পুরকায়স্থের এজলাসে তোলা হয়েছিল৷ কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাঁকে আদালতে নেওয়া হয়৷ সরকারি আইনজীবী জানিয়েছেন, পুলিশ দশ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ আদালত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷


প্রসঙ্গত, আজ সকালের বিমানে ওয়াই পি সিং-কে আগরতলায় আনা হয়েছে৷ তাঁকে সোমবার উত্তর প্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে আইআরএস আপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয়েছে৷ গতকাল তাঁর ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে আদালত এবং আজ তাঁকে আগরতলায় আনা হয়েছে৷ আজ ওয়াই পি সিঙের জন্য আদালতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল৷ পুলিশের সাথে টিএসআর বাহিনীও মোতায়েন করা হয়৷ আদালত চত্বরে পুলিশের ছয়লাপ দেখে সহজেই অনুমান করা গিয়েছে হাইপ্রোফাইল এই মামলায় কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ প্রশাসন৷ আজ আদালতে ওয়াই পি সিঙের পরিবারও এসেছিল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top