News Flash

  • Home
  • Uncategorized
  • কসবা কালীবাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার মহিলা
Image

কসবা কালীবাড়িতে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার মহিলা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ ফেব্রুয়ারি ৷৷ কমলাসাগর মন্দির এলাকায় বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ এক গৃহবধূর অজ্ঞান অবস্থায় দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গেছে, ১৮ বছরের এই গৃহবধূর বাড়ি শহরের ইন্দ্রনগরে৷ তবে এই মহিলা সকালে ইন্দ্রনগর থেকে কসবা কালীবাড়ি এলাকায় কিভাবে আসল তাও বলতে চাইছে না প্রথমদিকে৷


মধুপুর হাসপাতালের এক চিকিৎসক নির্বান দাস জানিয়েছেন মধুপুর থানার পুলিশ এই তরুণী গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ প্রাথমিক চিকিৎসার পর এই গৃহবধূর কোন কিছুই পায়নি৷ গৃহবধূর জ্ঞান ফেরার পর প্রথম দিকে কিছুই বলতে চাইনি সে৷ মধুপুর থানার তরফে খবর দেওয়া হয় গৃহবধূর শ্বশুরবাড়িতে৷ ছুটে আসেন তার স্বামী ও শাশুড়ি৷


তার স্বামী কথা বলতে গিয়ে জানিয়েছেন সকালে ঘুম থেকে উঠে দেখতে পায় তার স্ত্রী বাড়িতে নেই৷ এবং তার স্ত্রীর খুঁজে প্রতাপগড়ের শ্বশুরবাড়িতে যায় স্বামী৷ এর কিছুক্ষণ পরই নাকি খবর যায় তার স্ত্রী মধুপুর হাসপাতালে রয়েছে৷ সে কিছুই জানেন না৷ একবছর আগে তাদের বিয়ে হয়েছিল৷ তখন সে নাবালিকা ছিল৷ একটি সূত্র বলছে এই গৃহবধূ নাকি গণধর্ষণের শিকার৷ কিন্তু মধুপুর থানার ওসি জানিয়েছেন এরকম কোন ঘটনা পুলিশকে জানায়নি৷ সে হাসপাতাল থেকে বাড়িতে চলে যায়৷ এখন পুলিশ ঘটনাটি ভালোভাবে তদন্ত করলেই আসল রহস্য বেরিয়ে আসতে পারে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top