News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে অত্যাধুনিক হাসপাতাল গড়তে আগ্রহী লন্ডনের সংস্থার কর্মকর্তাদের বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে
Image

রাজ্যে অত্যাধুনিক হাসপাতাল গড়তে আগ্রহী লন্ডনের সংস্থার কর্মকর্তাদের বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে ‘সেল্ফ সাসটেইনেবলইউনিভার্ হসপিটাল অ্যান্ড ইন্টিগ্রেটেড হেলথকেয়ার’ নামে অত্যাধুনিক হাসপাতাল গড়তে আগ্রহ প্রকাশ করেছে লন্ডনের এইচপি ক্যাপিটাল সংস্থা৷ বুধবার নয়াদিল্লিতে সংস্থার এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের এই ইচ্ছার কথা প্রকাশ করেছে৷ সনাতন ধর্মের আদর্শে ঋষি চড়কের নির্দেশিত পথে আয়ুর্বেদিক চিকিৎসা পরিষেবাও দিতে চায় তারা৷


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আয়ুষ্মান ভারত যোজনার আওতায় এইচপি ক্যানপিটেল সারা দেশে ৩৫টি হাসপাতাল গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে৷ তার মধ্যে ত্রিপুরায় একটি হাসপাতাল স্থাপনে মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিত প্রস্তাব রেখেছেন সংস্থার প্রতিনিধিরা৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেকটি সেল্ফ সাসটিনেবলইউনিভার্ হসপিটাল অ্যান্ড ইন্টিগ্রেটেড হেলথকেয়ারের অধীনে ১০০টি করে পলিক্লিনিকও থাকবে৷ সম্পূর্ণ কার্বন দূষণমুক্ত পরিবেশে তাদের এই হাসপাতালে ১২ হাজার যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পাবেম বলেও তাঁরা ইঙ্গিত দিয়েছেন৷ সারা দেশে তাদের ৩৫টি হাসপাতালে এক লক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে বলে জানান এই সংস্থার কর্মকর্তারা৷


আয়ুষ্মান ভারত যোজনার অধীনে কোনও রোগীর চিকিৎসার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার যে সীমারেখা রয়েছে তা ছাড়িয়ে গেলেও রোগীর চিকিৎসা চালিয়ে যাবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তাঁরা৷ শুধু তা-ই নয়, ২০ শতাংশ রোগীকে বিনামূল্যে চিকিৎসার আশ্বাস দিয়েছে সংস্থা৷ অত্যাোধুনিক এই হাসপাতালে থাকবে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধাও৷ এআই প্রযুক্তিতে গ্রামীণ এলাকায়ও স্বাস্থ্য পরিষেবার সুবিধা দিতে চায় লন্ডনের সংস্থাটি৷


এদিনের সাক্ষাতালে মুখ্যমন্ত্রী প্রতিনিধিদলকে জানান, বর্তমান ত্রিপুরা সরকার রাজ্যবাসীর স্বাস্থ্য পরিষেবাকে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ৷ ত্রিপুরাকে মেডিক্যাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলে যুবাদের কর্মসংস্থান ও উপার্জনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে৷ রাজ্যে অত্যাধুনিক হাসপাতাল গড়ার পরিকল্পনা উত্থাপন করায় এইচপি ক্যাপিটাল সংস্থাকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top