News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী কৌশলী নিয়োগ ক্যাডার সার্ভিসের মাধ্যমে
Image

সরকারী কৌশলী নিয়োগ ক্যাডার সার্ভিসের মাধ্যমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী৷৷ ক্যাডার সার্ভিসের মাধ্যমে রাজ্যে সরকারি আইনজীবি নিয়োগের চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার৷ শীঘ্রই এ বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য প্রস্তাব দেওয়া হবে৷


সূত্রের খবর, ত্রিপুরা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতে টিপিএসসি’র মাধ্যমে সরকারি আইনজীবি নিয়োগ করার চিন্তা ভাবনা চলছে৷ বর্তমানে সারা রাজ্যে ১২৩ জন সরকারি আইনজীবি রয়েছেন৷ তাদের নির্দিষ্ট পদ্ধতি মেনে নিয়োগ করা হয়েছে৷ অভিযোগ, পূর্বতন সরকারের আমলে বাম সমর্থিতরাই অধিকাংশ সরকারি আইনজীবি নিযুক্তি পেয়েছেন৷ রাজ্যের সরকার পরিবর্তন হওয়ার পর বিজেপি আইপিএফটি জোট সরকার লিখিত পরীক্ষার মাধ্যমে সরকারি আইনজীবি নিয়োগ করেছে৷ কিন্তু, তাতেও বিপত্তি দেখা দিয়েছে৷ ওই নিয়োগ ত্রিপুরা হাইকোর্টে চ্যালেঞ্জ হওয়ায় রাজ্য সরকার সরকারি আইনজীবি নিয়োগে নয়া পদ্ধতি অবলম্বন করার তাগিদ অনুভব করছে৷


সূত্রের খবর, সরকারি আইনজীবিদের ভাতা প্রদান করা হচ্ছে৷ ২০১৮-১৯ অর্থ বছরে ২ কোটি ৯৪ লক্ষ ৪৩ হাজার ১০০ এবং ২০১৯-২০ অর্থ বছরের ২ কোটি ৯৮ লক্ষ ৫২ হাজার ৩৭৯ টাকা সরকারি আইনজীবিদের বেতন-ভাতা খাতে রাজ্য সরকার খরচ করেছে৷ বর্তমানে সরকারি আইনজীবিদের ভাতা প্রদানের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে৷ তাতে এডভোকেট জেনারেল সর্বোচ্চ১ লক্ষ ৬৮ হাজার টাকা, হাইকোর্টের পিপি ৯৩ হাজার ৪০০ টাকা এবং হাইকোর্টের এপিপি ৬৬ হাজার ৫০ টাকা সর্বোচ্চ দাবি করতে পারবেন৷ এদিকে, ত্রিপুরা হাইকোর্টে সরকারি আইনজীবি ৬৬ হাজার ৬৫০ টাকা, সহকারি সরকারি আইনজীবি ৬৬ হাজার ৬৫০ টাকা, জেলা ও দায়রা আদালতের পিপি ৬১ হাজার ৪০০ টাকা, জেলা ও দায়রা আদালতের সরকারি আইনজীবি ও সহকারি সরকারি আইনজীবি ৬১ হাজার ৪০০ টাকা সর্বোচ্চ দাবি করতে পারবেন৷ তেমনিই এক্সিকিউটিভ কোর্টের এপিপি ৩৩ হাজার ৭০০ টাকা এবং স্পেশাল পিপি ৬১ হাজার ৪০০ টাকা সর্বোচ্চ দাবি করতে পারছেন৷


সূত্রের খবর, রাজ্য সরকার সরকারি আইনজীবিদের স্থায়ি নিযুক্তি দিতে চাইছেন৷ তাছাড়া, এপিপি নিয়োগে সাম্প্রতিক বিতর্ক এড়াতেও টিপিএসসি’র মাধ্যমে সরকারি আইনজীবি নিয়োগ সহায়ক হবে বলে মনে করছে রাজ্য সরকার৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top