News Flash

  • Home
  • Uncategorized
  • একজন রক্তদাতাই একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারেন : শিক্ষামন্ত্রী
Image

একজন রক্তদাতাই একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারেন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ রক্তদান একটি মহৎ দান৷ রক্ত তৈরি করা যায় না৷ একমাত্র একজন রক্তদাতাই একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারেন৷ আজ মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে অল ত্রিপুরা এস সি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটি এবং স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷

শিক্ষামন্ত্রী এস সি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের সমাজকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্বপ বাস্তবায়িত হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জি বি ব্লাড ব্যাঙ্কের চিকিৎসক ডা. দেবজ্যোতি চৌধুরী ও এস সি অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক তপন দাস৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন মতিলাল দাস, মোহনপুর প’ায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জয়লাল দাস৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণখলা গ্রামপ’ায়েতের উপপ্রধান অজয় দেবনাথ৷

স্বাগত বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নির্মল ভদ্র৷ রক্তদান শিবিরে ৩২ জন রক্তদান করেন৷ স্বাস্থ্য শিবিরে ৪৯৬ জন রোগীর চিকিৎসা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top