News Flash

  • Home
  • Uncategorized
  • যুব ফেডারেশনের রাজ্য সম্মেলনে আন্দোলন কর্মসূচী গৃহীত
Image

যুব ফেডারেশনের রাজ্য সম্মেলনে আন্দোলন কর্মসূচী গৃহীত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি ৷৷ কেন্দ্র ও রাজ্য সরকার দেশের ছাত্র যুব সমাজের স্বার্থ বিরোধী কাজকর্মে লিপ্ত হয়েছে বলে অভিযোগ এনেছেন সারা ভারত যুব ফেডারেশনের সভাপতি৷ রবিবার আগরতলায় সংগঠনের দ্বাদশ ত্রিপুরা রাজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন৷ সারা ভারত যুব ফেডারেশনের দ্বাদশ ত্রিপুরা রাজ্য সম্মেলন রবিবার কৃষ্ণনগরের হরিশঠাকুর রোডে বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়৷


সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি৷ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সহ নানা বিষয় নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হয়৷ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সম্মেলন থেকে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়৷ তিনি বলেন, গোটা দেশেই কেন্দ্রীয় সরকারেরভ্রান্ত নীতির প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে৷ সরকার জনকল্যাণে কাজ করছে না৷ পুঁজিপতিদের স্বার্থ সুরক্ষায় কাজ করছে বলে যুব ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি অভিযোগ এনেছেন৷


যুব সমাজকে কেন্দ্রীয় সরকারের বেসরকারি করণের বিরুদ্ধে ও কর্মসংকোচন নীতির প্রতিবাদে আন্দোলনে শামিল হতে তিনি আহ্বান জানিয়েছেন৷ ছাত্র যুব সমাজের ভবিষ্যৎ বর্তমান সরকারের আমলে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে বলেও সংগঠনের সভাপতি অভিমত ব্যক্ত করেছেন৷ সরকারকে সঠিক পথে পরিচালিত করতে আন্দোলন ছাড়া সামনে কোন পথ খোলা নেই বলেও তিনি মন্তব্য করেন৷ সরকার অবিলম্বে বেকারদের উপযুক্ত কর্মসংস্তানের ব্যবস্থা গ্রহণ না করলে সারা ভারত যুব ফেডারেশন দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top