News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশকে ঘুমে রেখে বনকর্মীদের নিয়ে বিএসএফের অভিযান, আটটি বাইক উদ্ধার, বাজেয়াপ্ত বিস্তর পরিমাণ নেশা সামগ্রী
Image

পুলিশকে ঘুমে রেখে বনকর্মীদের নিয়ে বিএসএফের অভিযান, আটটি বাইক উদ্ধার, বাজেয়াপ্ত বিস্তর পরিমাণ নেশা সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ বিএসএফের অভিযানে উদ্ধার করা হয়েছে আটটি বাইক৷ সেই সাথে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী৷ তাছাড়া ধবংস করা হয়েছে বিস্তর গাঁজা গাছ৷ যদিও এই অভিযানে বিএসএফ পুলিশকে ঘুমে রেখেছে৷ তবে, সাথে নিয়েছে বন দপ্তরের কর্মীদের৷ পরে অবশ্য উদ্ধার করা মালপত্র পুলিশের হাতে হস্তান্তর করেছে৷ এত পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার করা হলেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি কাউকে৷


সংবাদে প্রকাশ, সিপাহীজলা জেলার সোনামুড়া থানার অধীন আনন্দপুর বর্ডার আউটপোস্টের কাছে ঘাটিঘর এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা চাষ করা হয়েছে বলে বিএসএফের কাছে খবর যায়৷ মূলত গকলুনগরস্থিত বিএসএফ ক্যাম্পের গোয়েন্দা বিভাগের কাছে এই খবর পৌঁছে৷ সেই মতো বিএসএফ জওয়ানরা বক্সনগরস্থিত বন দপ্তরের কর্মীদের সাথে নিয়ে অভিযান চালায় শনিবার৷ ওই এলাকায় অভিযানকারী দলটি পৌঁছা মাত্রই গাঁজা মাফিয়ারা গভীর জঙ্গলে পালিয়ে যায়৷ গাঁজা পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যাওয়ারপর বিএসএফ ও বন দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে সেখান থেকে ১৮টি প্লাস্টিকের ব্যারেল এবং ৯টি পলিথিনের বস্তা উদ্ধার করে৷ মোট ৮৮৯ কেজি গাঁজা এইসব ব্যারেল ও বস্তায় ভর্তি ছিল৷ পাশাপশি তিনটি জায়গায় এই অভিযান চালানো হয়ছিল৷ উদ্ধার করা হয় আটটি বাইক৷


অভিযানকারী নিরাপত্তা কর্মীরা বিভিন্ন এলাকায় প্রায় তিন হেক্টর জমিতে চাষ করা ৪৫০০ গাঁজা গাছ পুড়িয়ে দিয়েছে৷ উদ্ধার করা এবং পুড়িয়ে ফেলা গাঁজার বাজার মূল্য আনুমানিক এক কোটি ৬৩ লক্ষ ৪৫ হাজার টাকা৷ উদ্ধার করা সামগ্রী সোনামুড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ৷ অন্যদিকে, শনিবার ও রবিবার বিএসএফ জওয়ানরা বিভিন্ন স্থানে তল্লাসী চালিয়ে ৮৯ হাজার ৯৮ টাকার নেশা সামগ্রী উদ্ধার করেছে৷ যার মধ্যে ইয়াবা টেবলেটও রয়েছে৷


পানিসাগর সংযোজন ঃ অবৈধ নেশা বিরোধী অভিযানে আবারও পানিসাগর থানার সাফল্য৷ গোপন সংবাদের ভিওিতে পানিসাগর থানার পুলিশ জ্বলেবাসা বাজার থেকে এইচ,পি,৩৮ বি,/৬৯৪৫ নম্বরের দশ চাকার গাড়ী থেকে ২৬৫ কে,জি,অবৈধ গাঁজা উদ্ধার করে৷ পুলিশি হানার ভয় পেয়ে চালক পালিয়ে যায়৷ বাধ্য হয়ে পানিসাগর থানার পুলিশ অভিযুক্ত গাড়িটিকে মাল সমেত থানায় নিয়ে আসে৷ ঘটনা স্থলে উপসিতি হয় উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, পানিসাগর মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাস এবং পানিসাগর থানার ও,সি,সৌগত চাকমা ৷


এস,পি,জানান আটক কৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকার মত হবে৷ জানাা গেছে গাড়িটি আগরতলা থেকে জ্বলেবাসা বাজারস্থিত চুরামনি নাথের দোকান থেকে রাবার সিট নিয়ে বহিঃরাজ্যে যাবার উদ্দ্যেশে এসেছিল৷ রাবার গুলি গাড়িতে উঠানোর প্রাক্কালে স্থানীয় জনগণ বিষয়টি আঁচ করতে পেয়ে পানিসাগর থানায় খবর দেয়৷ পুলিশ গিয়ে গাড়িটি আটক করে থানায় নিয়ে যায়৷ এই ব্যাপরে একটি মামলা নেয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top