News Flash

  • Home
  • Uncategorized
  • জালনোট চক্রের দৌরাত্ম্য রাজ্যে
Image

জালনোট চক্রের দৌরাত্ম্য রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে জালনোট চক্রের দৌরাত্ম্য চলছে রাজ্যে৷ বিভিন্ন এলাকায় জালনোট ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে৷ এরই মধ্যে কাছাড়ে ধরা পড়ল ত্রিপুরার তিন যুবক৷ অন্যদিকে, ধর্মনগরে আটক করা হয়েছে এক মহিলাকে৷


কাছাড় জেলায় জালনোট কারবারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেয়েছে পুলিশ৷ আজ শনিবার পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকার জালনোট৷ এর সঙ্গে পাকড়াও করা হয়েছে তিন জাল নোট কারবারিকে৷ ধৃতদের আব্দুল হুসেন, সুজিত মজুমদার ও সীতারাম সাহানি বলে পরিচয় পাওয়া গেছে৷ তিনজনেরই বাড়ি ত্রিপুরার বিভিন্ন এলাকায়৷ আব্দুল হুসেনের বাড়ি জিরানিয়া, সুজিত মজুমদার বিলনিয়া এবং সীতারাম সাহানির বাড়ি চোরাইবাড়িতে৷


কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাসের কাছে জানা গেছে, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে খবর পেয়ে রাইডিং স্কোয়াড নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়৷ অবশেষে বিকেলের দিকে সাফল্য আসে৷ সূত্রের খবরের ভিত্তিতে জেলার আরকাটিপুর এলাকায় জোরদার তালাশি অভিযান চালায় পুলিশের দল৷ এক এক করে গাড়ি থামিয়ে তালাশি চলছে৷ বেগতিক দেখে একটি গাড়ি থেকে ঝাঁপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কয়েকজন৷ পুলিশের এক দল তাদের তাড়া করে অন্য দল গাড়িতে তালাশি চালিয়ে উদ্ধার করে ৬ লক্ষ ৪৪ হাজার টাকা৷


টাকাগুলি পরীক্ষা করে জালনোট বলে ধরা পড়ে৷ নোটগুলির মধ্যে ছিল ৪৫টি ২০০০ টাকার নোট, বাকিগুলো ৫০০-র নোট৷ ভারতীয় জালনোট ছাড়াও তাদের কাছে মিলেছে একটি সৌদি আরবের রিয়াল৷ তিন জনকে শিলচর সদর থানায় নিয়ে আসা হয়৷ পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে৷ এদের জিজ্ঞাসাবাদের সূত্রে জাল নোটের কারবারিদের বড় চক্র ধরা সম্ভব হবে বলে দাবি করেছেন অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস৷


এদিকে, ৯ টি ৫০০ টাকার জাল নোট সহ গ্রেপ্তার মিজোরামের এক মহিলা৷ বৃহস্পতিবার রাতে ধর্মনগর মোটরস্ট্যান্ড এলাকায় ঘটে এই ঘটনা৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে ধর্মনগর মোটরস্ট্যান্ড এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সবজী ক্রয় করে মিজোরামের বাসিন্দা লিলি চড়াই হালাম নামে এক মহিলা৷ সবজী ক্রয় করার পর ক্ষুদ্র ব্যবসায়ীদের তিনি ৫০০ টাকার নোট প্রদান করেন৷ তখনই ধরা পড়ে যে এই ৫০০ টাকার নোট জাল৷ সাথে সাথে সবজী বিক্রেতা সহ বাজারে উপস্থিত লোকজন ঐ মহিলাকে আটক করে পুলিশকে খবর দেয়৷ পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ধৃত লিলি চরাই হালামকে ধর্মনগর মহিলা থানায়রাতে জিজ্ঞাসা বাদ করা হয়৷

শুক্রবার ধৃত এই মহিলা কে আদালোতে সোপর্দ করা হয়৷ বাজারের ব্যবসায়ীরা জানান ধৃত মহিলার কাছ থেকে ৯ টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে৷ তবে এই মহিলার সাথে আরও জাল নোট ছিল৷ কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে মহিলা বেশকিছু জাল নোট অন্ধকারের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top