News Flash

  • Home
  • Uncategorized
  • ডায়মন্ড প্রিনসেস জাহাজে করোনায় আক্রান্ত তিন ভারতীয়ের শারীরিক অবস্থার উন্নতি
Image

ডায়মন্ড প্রিনসেস জাহাজে করোনায় আক্রান্ত তিন ভারতীয়ের শারীরিক অবস্থার উন্নতি

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : জাপানে নোঙর ফেলা ডায়মন্ড প্রিনসেস ক্রুজ জাহাজে করোনাভাইরাসে আক্রান্ত তিন ভারতীয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। জাহাজে থাকা বাকি ভারতীয়ের মধ্যে নতুন করে এই রোগ  সংক্রামিত হয়নি।


জাপানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে ট্যুইট করে বলা হয়েছে যে কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগে আক্রান্ত তিন ভারতীয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। নতুন করে জাহাজে থাকা অন্য কোনও ভারতীয়ের শরীরে এই রোগ সংক্রামিত হওয়ার খবর নেই। জাপানি সরকার এবং সংশ্লিষ্ট জাহাজ কোম্পানির সঙ্গে প্রতিমুহূর্তে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় দূতাবাস।  

উল্লেখ করা যেতে পারে, বিলাসবহুল ওই জাহাজে ২৬৬৬ জন  অতিথি রয়েছে। এ ছাড়াও রয়েছে ১০৪৫ জন ক্রু। ৩ ফেব্রুয়ারির থেকে জাপানের উপকূলবর্তী শহর ইয়োকোহামায় বন্দরে রয়েছে জাহাজটি। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে জাহাজটি। প্রসঙ্গত এই জাহাজের মধ্যে ১৩৮ ভারতীয় নাগরিকও রয়েছে।  জাহাজে থাকা ২১৮ জনের শরীরে করোনাভাইরাসের পাওয়া গিয়েছে। জাহাজের নাবিক থেকে শুরু করে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। কাউকে জাহাজ থেকে নামতে দেওয়া হয়নি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top