News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামার বর্ষপূর্তির দিনেও সীমান্তে গুলি চালাল পাক সেনা, মৃত এক
Image

পুলওয়ামার বর্ষপূর্তির দিনেও সীমান্তে গুলি চালাল পাক সেনা, মৃত এক

জম্মু, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার পুলওয়ামার বর্ষপূর্তির দিনেও জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে এই গুলি চালানোর ঘটনা ঘটছে। পাকিস্তানের ছোঁড়া এই গুলিতে মৃত্যু হয়েছে এক গ্রামবাসীর। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, বিনা প্ররোচনায় শেলিং করতে শুরু করে পাক বাহিনী। শাহপুর এবং কেরনী সেক্টরে এই শেলিং-এর ঘটনা ঘটে। আর্মির তরফে জানানো হয়েছে, এই ঘটনার উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অন্যদিকে বৃহস্পতিবার পুঞ্চ জেলায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী বাহিনীর একটি আস্তানায় হানা দেয় এবং গোলা বারুদ উদ্ধার করে।

জানা গিয়েছে, পুলিশ ৩৯ রোমিও ফোর্সকে সঙ্গে নিয়ে পুঞ্চের কুনাইয়ানে কর্ডোন অ্যান্ড সার্চ অভিযান শুরু করে এবং সন্ত্রাসীদের আস্তানাতে হানা দেয়।উদ্ধার হয়েছে তাঁর মধ্যে রয়েছে, একটি একে ৭৪ রাইফেল, একটি চাইনিজ পিস্তল এবং একটি পিস্তলের ম্যাগাজিন। ঘটনায় পুঞ্চ সেক্টরের একটি থানাতেও এফআইআর দায়ের করা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার পুলওয়ামায় বর্বরোচিত জঙ্গি হামলার এক বছর পূর্ণ হল। দেশের অন্যতম কালো দিনের একটা বছর পূর্ণ হল। গত বছর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় শহিদ হন ৪০ সিআরপিএফ জওয়ান। জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পুলওয়ামায় সেনা কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। সিআরপিএফের প্রায় ৭৮টি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। নিহতদের স্মরণে শুক্রবার শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের টুইট, ‘২০১৯ সালে পুলওয়ামায় যাঁরা শহিদ হয়েছিলেন, তাঁদের স্মরণ করছি। ভারত তাঁদের ত্যাগ ভুলবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top