News Flash

  • Home
  • Uncategorized
  • পুলওয়ামা হামলায় সবচেয়ে বেশি কে উপকৃত হয়েছে? টুইট-প্রশ্ন রাহুলের
Image

পুলওয়ামা হামলায় সবচেয়ে বেশি কে উপকৃত হয়েছে? টুইট-প্রশ্ন রাহুলের

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): পুলওয়ামা হামলার প্রথম বর্ষপূর্তিতে, নক্ক্যারজনক ওই হামলা নিয়ে তিনটি প্রশ্ন উত্থাপণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী| রাহুল গান্ধীর প্রথম প্রশ্ন, পুলওয়ামা হামলায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে? দ্বিতীয় প্রশ্ন, পুলওয়ামা হামলার তদন্তের ফলাফল কী? এবং রাহুলের তৃতীয় প্রশ্ন, নিরাপত্তা গাফিলতিতে যে হামলা হয়েছিল, তার জন্য বিজেপি সরকারের কে দায়বদ্ধ বলে বিবেচিত হয়েছে?

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ‘বর্বরোচিত’ পুলওয়ামা হামলার বর্ষপূর্তি| ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপরোয় সিআরপিএফ কনভয়ে হামলা চালিয়েছিল জইশ-ই-মহম্মদ জঙ্গিরা| ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ান| পুলওয়ামা হামলার প্রথম বর্ষপূর্তিতে, শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেন রাহুল গান্ধী| টুইটারে তিনটি প্রশ্ন উত্থাপণ করে রাহুল গান্ধী লিখেছেন, ‘পুলওয়ামা হামলায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে কে? দ্বিতীয় প্রশ্ন, পুলওয়ামা হামলার তদন্তের ফলাফল কী? এবং রাহুলের তৃতীয় প্রশ্ন, নিরাপত্তা গাফিলতিতে যে হামলা হয়েছিল, তার জন্য বিজেপি সরকারের কে দায়বদ্ধ বলে বিবেচিত হয়েছে?’

পুলওয়ামা হামলা প্রসঙ্গে মহারাষ্ট্রের মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা নবাব মালিক জানিয়েছেন, ‘পুলওয়ামা হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃতু্য হয়েছিল, অথচ আরডিএক্স কোথা থেকে এসেছিল এবং গাড়ি কীভাবে ওই স্থানে পৌঁছেছিল, তা জানতে এখনও পর্যন্ত কোনও তদন্ত কমিশন গঠন করা হয়নি| গাড়ির চালক জেলে ছিল, সে কীভাবে বাইরে এল? জনগণ সত্য জানতে চায়, তাই তদন্ত হওয়া উচিত|’

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top