News Flash

  • Home
  • Uncategorized
  • ১৬ ফেব্রুয়ারি শপথগ্রহণ, মোদীকে আমন্ত্রণ কেজরিওয়ালের
Image

১৬ ফেব্রুয়ারি শপথগ্রহণ, মোদীকে আমন্ত্রণ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): আর মাত্র একদিনের অপেক্ষা| আগামী ১৬ ফেব্রুয়ারি, রবিবার তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন আম আদমি পার্টি (আপ)-র সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| ওই দিন দিল্লির রামলীলা ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেই শপথ নেবেন তাঁর সাত সদস্যের মন্ত্রিসভা| শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল| শুক্রবার আপ সূত্রে এমনই জানা গিয়েছে|

আপ সূত্রের খবর, ১৬ ফেব্রুয়ারি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ  জানিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল| উল্লেখ্য, দিল্লিতে ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জিতে ক্ষমতায় এসেছে আপ| বিজেপির ঝুলিতে মাত্র ৮টি আসন| কংগ্রেস খাতাই খুলতে পারেনি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top