News Flash

  • Home
  • Uncategorized
  • চার মাসে ২৬ কেজি ওজন কমিয়েছেন সানিয়া
Image

চার মাসে ২৬ কেজি ওজন কমিয়েছেন সানিয়া

নয়াদিল্লি, ১১ ফ্রেবুয়ারি (হি.স.): চার মাসে ২৬ কেজি ওজন কমিয়েছেন ভারতের সেরা মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে নিজেই একথা জানিয়েছেন ভারতের টেনিস সুন্দরী |

২০১৮ সালে জন্ম হয়েছিল পুত্র সন্তানের জন্মের পর দীর্ঘ সময় টেনিস কোর্টের বাইরে ছিলেন সানিয়া মির্জা। প্রায় দু’বছর পর ফের টেনিস সুন্দরীর আগমন হয়েছে কোর্টে। টেনিস খেলার জন্য ফের নিজেকে সেই আগের মতই ছিপছিপেক করে গড়ে তুলেছেন সানিয়া। নিজের আগের ও এখনকার চেহারার পরিবর্তন ইনস্টাগ্রামে পোস্ট করে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন হায়দরাবাদ সুন্দরী।

ছবি দিয়ে লিখেছেন, ‘৮৯ কিলো বনাম ৬৩। আমাদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে। দীর্ঘমেয়াদী লক্ষ্য ছাড়াও প্রতিদিনের নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলি আমরা। প্রতিটি লক্ষ্যপূরণ করতে পারার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। আমার লক্ষ্যপূরণ করতে চার মাস লেগেছে। সন্তানের জন্ম দেওয়ার পর আমি আবার ফিট হয়ে উঠেছি। মনে হচ্ছে, সর্বোচ্চ স্তরে খেলার জন্য যে ফিটনেস দরকার, সেটা আমি ফিরে পেয়েছি। তবে তার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। লোকে যা-ই বলুক না কেন, প্রত্যেকেরই স্বপ্নপূরণের চেষ্টা করা উচিত। আমি যদি করতে পারি, তাহলে সবাই পারবে।’

সানিয়া সম্প্রতি টেনিস কোর্টে ফিরেছেন। আর ফিরেই নতুন প্রতিভাদের হারিয়ে জিতেছেন হোবার্টে ডাবলস খেতাব। যা তাঁর জীবনের ৪২ তম খেতাব।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top