News Flash

  • Home
  • Uncategorized
  • গার্গী কাণ্ডে সরব অরবিন্দ, মণীষের
Image

গার্গী কাণ্ডে সরব অরবিন্দ, মণীষের

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : গার্গী কলেজে ছাত্রীদের উপর শ্লীলতাহানির ঘটনায় নিন্দায় সরব হলেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। বিষয়টিকে হতাশাজনক আখ্যা দিয়ে দুষ্কৃতিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন তিনি।

সোমবার অরবিন্দ কেজরিওয়াল বলেন, গার্গী কলেজে ছাত্রীদের প্রতি অশালীন ব্যবহার হতাশাজনক। যা ঘটেছে, তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। কলেজ পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করাটা একান্ত প্রয়োজন।

গার্গী কাণ্ডে সরব হয়েছে আপ নেতা মণীষ শিশোদিয়া। গার্গী কলেজে ছাত্রী নিগ্রহের ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে তিনি বলেন, কলেজ ফেস্টে দিল্লির বৈচিত্র এবং প্রতিভা দেখানোর মঞ্চ। কিন্তু এই ফেস্টেই সমাজবিরোধীরা ছাত্রীদের উপর নির্যাতন চালিয়েছে।

উল্লেখ করা যেতে পারে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় গার্গী কলেজে ফেস্ট চলাকালীন প্রায় ১০০ জন মধ্যবয়স্ক বহিরাগত কলেজ চত্বরের ভেতরে প্রবেশ করে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করে। এমনকি শ্লীলতাহানি করারও চেষ্টা হয় বলে অভিযোগ। সেই সময় কলেজের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা নির্বিকার ছিল বলে পড়ুয়াদের অভিযোগ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top