News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাস রোধে ১,৮১৮ বিমানের যাত্রীদের স্ক্রিনিং করা হয়েছে : হর্ষবর্ধন
Image

করোনাভাইরাস রোধে ১,৮১৮ বিমানের যাত্রীদের স্ক্রিনিং করা হয়েছে : হর্ষবর্ধন

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাস রোধে সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এখনও পর্যন্ত ১৮১৮ বিমানের ১৯৭১৯২ যাত্রীদের স্ক্রিনিং করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার করোনাভাইরাস রোধ সম্পর্কে বলতে গিয়ে হর্ষবর্ধন জানিয়েছেন, দেশের ১২টি বড় বন্দর এবং অন্যান্য ছোট বন্দরে নোঙর ফেলা জাহাজগুলির যাত্রী এবং নাবিকদের স্ক্রিনিং করা হয়েছে। করোনার লক্ষণ থাকলে তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। সদর্থক স্ক্রিনিংয়ের জন্য প্রতিটি বিমানবন্দরে চিকিৎসকের দল রাখা হয়েছে। এমনকি আইসোলেশনের জন্য বিমানবন্দরের পার্শ্ববর্তী হাসপাতালগুলিকে তৈরি রাখা হয়েছে।

প্রতিবেশী দেশ নেপালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে হর্ষবর্ধন জানিয়েছেন, নেপাল সীমান্তে প্রতিটি চেকপোস্টে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নেপাল লাগোয়া সীমান্তবর্তী গ্রামগুলিকেও জনসচেতনতার কাজ চালানো হচ্ছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top