News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে : মানিক সরকার
Image

কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ দেশের সংখ্যালঘু অংশের মানুষের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷রবিবার ত্রিপুরা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ৭ম রাজ্য সম্মেলননুষ্ঠিত হয়৷ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একথা বলেন৷


তিনি বলেন, বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের আমলে শ্রমিক মেহনতি অংশের মানুষ সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ ও সমস্যার সম্মুখীন হয়েছে৷ দ্বিতীয়বারের মতো কেন্দ্রে আসীন বিজেপি সরকার যে বাজেট প্রস্তাব পেশ করেছে তাতে দেশের পিছিয়ে পড়া শ্রমিক মেহনতি মানুষের কল্যানে কোন সংস্থান রাখেনি৷


কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই বাজেট সাধারণ মানুষের সমস্যা সমাধানে কোন ভাবেই সহায়ক নয়৷ কেন্দ্রীয় সরকারের নেতিবাচক কাজকর্মের বিরুদ্ধে জনগণ আন্দোলন সংগঠিত করে সজাগ করার চেষ্টা করেছেন৷ কিন্তু তারা তা থেকে শিক্ষা নেয়নি৷ বিজেপির নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘু অংশের মানুষের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছে৷ নাগিরিকত্ব সংশোধনী আইন সংশোধনের মূল লক্ষ্যই হলো দেশে যাতে তারা নাগরিকত্বের অধিকার পেতে না পারে৷ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ সংগঠিত করার চেষ্টা করছে৷ যে ধর্মনিরপেক্ষতার নীতির উপর নির্ভর করে দেশের বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ বসবাস করার চেষ্টা করছেন তা বিনষ্ট করার চক্রান্ত করছে বর্তমান সরকার৷


রাজ্য পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে মানিক সরকার বলেন, রাজ্যের পরিস্থিতি করুণ আকার ধারণ করেছে৷ বিগত বাম সরকারের আমলে শ্রমিকদের জন্য সরকারী ও বেসরকারী স্তরে কাজের কোন অভাব ছিল না বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা৷ নতুন সরকার ক্ষমতায় আসার পর গত ২৩ মাসের অভিজ্ঞতায় দেখা গেছে, শ্রমিক কল্যানে রাজ্য সরকারের কোন ভূমিকা নেই৷ পুরানো রাস্তা সংস্কার কিংবা নতুন রাস্তাঘাট তৈরী করা হচ্ছে না৷ বাম আমলে যে কাজ শুরু হয়েছিল সেগুলি মাঝপথে থমকে পড়েছে৷ পাশাপাশি রেগার কাজও কম, মজুরী সময় মতো পাচ্ছেন না৷ শহর এলাকায় টুয়েপেও কাজ পাচ্ছেন না শ্রমিকরা৷ শ্রমজীবী অংশের মানুষজনকে বেঁচে থাকার তাগিদে লড়াই সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলনেতা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top