News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ , জানাল নির্বাচন কমিশন
Image

দিল্লির বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ , জানাল নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : ভোটের ২৫ ঘন্টা পর প্রকাশিত হলে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটের অন্তিম পরিসংখ্যান | শনিবার দিল্লিতে ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ হারে | সর্বাধিক ভোট পড়েছে বাল্লিমারণ বিধানসভা কেন্দ্রে সেখানে ভোটের হার ৭১.৬ শতাংশ| সবচেয়ে কম ভোট পড়েছে দিল্লি ক্যান্টনমেন্ট কেন্দ্রে | সেখানে ভোটের হার ৪৫.৪ শতাংশ|

শনিবার দিনভোর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবে শেষ হল। শনিবারই ভোটপর্ব শেষ হতে মুখ্য নির্বাচন আধিকারিক রণবীর সিং সাংবাদিকদের জানান, দিনের শেষে সেখানে ৫৭.০৬ % ভোট পড়েছে। তবে ভোটের হার আরও বাড়বে| অবশেষে ভোটের ২৫ ঘন্টা পর প্রকাশিত হলে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটের অন্তিম পরিসংখ্যান | শনিবার দিল্লিতে ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ হারে | সর্বাধিক ভোট পড়েছে বাল্লিমারণ বিধানসভা কেন্দ্রে সেখানে ভোটের হার ৭১.৬ শতাংশ| সবচেয়ে কম ভোট পড়েছে দিল্লি ক্যান্টনমেন্ট কেন্দ্রে | সেখানে ভোটের হার ৪৫.৪ শতাংশ|

এর আগে আজ ভোটের অন্তিম ফল জানতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তোপ দাগেন একাধিক আপ নেতা | রবিবার নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল | তিনি লিখেছেন, “আমি স্তম্ভিত। নির্বাচন কমিশন করছেটা কী? এখনও ভোট শতাংশ জানাতে পারল না!”

তবে কেজরিওয়ালের অভিযোগের পরে নির্বাচন কমিশন প্রতিক্রিয়া জানিয়েছে যে, তথ্য প্রকাশের কাজ এখন চলছে, এর সমাপ্তির পরে রবিবার সন্ধ্যা নাগাদ বিধানসভা নির্বাচনের পুরো ভোটের শতাংশের তথ্য প্রকাশ করা হবে।এর পর প্রকাশিত হল ভোটের অন্তিম হার |

উল্লেখ্য, গতকাল সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছিল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভার মোট ১ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৩৮২ জন ভোটদাতা এদিন প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। যদিও শাসক দল আপের ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত দিয়েছে প্রায় সমস্ত সমীক্ষা। বিজেপির পাল্টা দাবি, ক্ষমতা দখল করবে তাদেরই দল। তবে ভোটের ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত | ওই দিনই ঘোষণা হবে ভোটের ফলাফল |

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top