News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোপণ্যকে জিএসটি-র অধীনে আনতে রাজ্যকে উদ্যোগী হওয়ার আর্জি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
Image

পেট্রোপণ্যকে জিএসটি-র অধীনে আনতে রাজ্যকে উদ্যোগী হওয়ার আর্জি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : পেট্রোপণ্যকে জিএসটির অধীনে আনতে গেলে রাজ্যগুলোকে উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করলেন কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট-বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারমন। রবিবার কলকাতায় তিনি সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন।

পেট্রোল-ডিজেলকে জিএসটি-র অধীনে আনতে বিভিন্ন স্তরে দাবি উঠেছে। অনেকের ধারণা, এতে ওই জিনিসের দাম কমবে। এ সম্পর্কে প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, আমার পূর্বসূরী অরুণ জেটলি পেট্রোপণ্যকে ‘জিরো জিএসটি’-তে  রাখার সুপারিশ করেছিলেন। রাজ্যগুলোকে এ ব্যাপারে জিএসটি কাউন্সিলের কাছে প্রস্তাব পাঠাতে হবে।

জিএসটি-র সরলিকরণের জন্য পর্যায়ক্রমে নানা ব্যবস্থা নেওয়ার কথা বলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, রাজ্যগুলো জিএসটির খাতে এখন আগের চেয়ে অনেক বেশি আয় করছে। গত তিন মাস ধরে এর পরিমাণ মাসে এক লক্ষ কোটি টাকার ওপর হচ্ছে।  প্রতি তিন মাসে জিএসটি-র সিদ্ধান্ত পরিমার্জন এখন যথেষ্ট বিড়ম্বনার কারণ হয়ে উঠছে। তা এবার থেকে বছরে একবার করা হবে।

এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-র পূর্বাঞ্চলীয় অধিকর্তা রবীন্দ্রনাথ মিশ্র, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিটিডি)-এর চেয়ারম্যান এম অজিত কুমার, এক্সপেন্ডিচার সেক্রেটারি টিভি সোমানাথন, অর্থসচিব রাজীব কুমার, রাজস্ব সচিব অজয় ভূষণ পান্ডে, অর্থনীতি-বিষয়ক সচিব অতনু চক্রবর্তী, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের চেয়ারম্যান প্রমোদ চন্দ্র মোদী।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top