News Flash

  • Home
  • Uncategorized
  • সিএএ বিরোধিতা : রাজ্যবাসীকে বোঝাতে বাইক মিছিলের সূচনা করলেন প্রদ্যোৎ
Image

সিএএ বিরোধিতা : রাজ্যবাসীকে বোঝাতে বাইক মিছিলের সূচনা করলেন প্রদ্যোৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ নাগরিকত্ব সংশোধনী আইন মূলত ভোটের রাজনীতির অঙ্গ৷ তাই, রাজনীতির ঊর্ধে ওঠে ত্রিপুরাবাসীর স্বার্থে এই আইনের বিভিন্ন দিক তুলে ধরার প্রয়োজনীয়তা বোধ করেছেন ত্রিপুরার রাজপরিবারের সদস্য প্রদ্যোৎকিশোর দেববর্মণ৷ শনিবার খুমুলুঙে নাগরিকত্ব সংশোধনী আইনের বিষয়ে ত্রিপুরাবাসীকে অবগত করার জন্য বাইক মিছিলের সূচনা করেন তিনি৷ তিন শতাধিক স্বেচ্ছাসেবক আগামী ১৮ দিন ত্রিপুরার বিভিন্ন প্রান্তে জাতি- উপজাতি সকল অংশের মানুষের কাছে পৌঁছবেন৷ নাগরিকত্ব সংশোধনী আইন-বিরোধী প্রচারপত্র প্রত্যেকের হাতে পৌঁছে দেবেন তাঁরা৷


এ বিষয়ে প্রদ্যোৎ বলেন, ত্রিপুরাবাসীর স্বার্থে রাজনীতির উর্র্ধে থাকতে চাইছি৷ তাই কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলাম৷ তাঁর কথায়, নাগরিকত্ব সংশোধনী আইন জাতি-উপজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার মাধ্যম৷ কারণ, ইতিমধ্যেই ত্রিপুরায় এই আইনকে কেন্দ্র করে চরম অস্থিরতা দেখা দিয়েছে৷ তাঁর দাবি, বাঙালিরা নাগরিকত্ব সংশোধনী আইন লাগু হোক বলেননি৷ উপজাতিরা এই আইনের বিরুদ্ধে শুরু থেকেই বিরোধিতায় শামিল হয়েছেন৷ তবুও নাগরিকত্ব সংশোধনী আইন চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ তিনি বিজেপিকে নিশানা করে বলেন, পশ্চিমবঙ্গে ভোটে জেতার লক্ষ্যেই নাগরিকত্ব সংশোধনী আইন আনা হয়েছে৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতি ভুলে গেছে৷ তাদের সেই প্রতিশ্রুতি মনে করাতে হবে৷ তাই জনগণের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছি, নিজ এলাকার জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি মনে করিয়ে দিন৷ তাঁর প্রশ্ণ, প্রাকনির্বাচনী প্রতিশ্রুতি পূরণ কবে হবে? প্রদ্যোতের অভিযোগ, নির্বাচনী প্রতিশ্রুতি থেকে মানুষের চিন্তা ঘুরিয়ে দেওয়ার জন্যই নাগরিকত্ব সংশোধনী আইন চালু করতে আগ্রহী ত্রিপুরার বিজেপি সরকার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top