News Flash

  • Home
  • Uncategorized
  • বছরে অন্তত তিনবার রক্তদান করুন, সংকট মেটাতে আবেদন বিজেপি বিধায়কের
Image

বছরে অন্তত তিনবার রক্তদান করুন, সংকট মেটাতে আবেদন বিজেপি বিধায়কের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ বছরে অন্তত তিনবার রক্তদান করুন৷ ত্রিপুরায় রক্তের সংকট নিরসনে এই আবেদন করেছেন বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণ৷ তিনি আক্ষেপ করে বলেন, ইদানীং উৎসবের মেজাজে রক্তদান হচ্ছে না৷ এজন্য আমাদের এগিয়ে আসতে হবে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় বর্তমানে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দিয়েছে৷ ফলে, রোগীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে৷ এমন-কি রক্ত সংগ্রহে বহুক্ষেত্রে রোগীর পরিবার প্রতারিত হয়েছেন৷ ফলে, রক্ত সংকট মেটানো খুবই জরুরি হয়ে পড়েছে৷


শনিবার বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মণের আহ্বানে আগরতলা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল৷ প্রায় ৭০ জন এই শিবিরে স্বেচ্ছায় রক্ত দিয়েছেন৷ এ-বিষয়ে সুদীপবাবু বলেন, রক্তদান একটি মানবিক দায়বদ্ধতা ও সামাজিক অঙ্গীকার৷ রক্তদান মহৎ দানও বটে৷ তিনি বলেন, মুমূর্ষ রোগীর স্বার্থে এবং রক্তের সংকট মেটাতে আজ জিবি ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল৷


তিনি বলেন, ত্রিপুরায় এখন বহু মানুষ রক্তশূন্যতায় ভুগছেন৷ রক্তের প্রচণ্ড চাহিদা দেখা দিয়েছে৷ বিশেষ করে, ক্যামসার, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী, গর্ভবতী মহিলা এবং দুর্ঘটনায় আহতদের রক্তের ভীষণ প্রয়োজন হচ্ছে৷ কিন্তু, ইদানীং রক্তদান উৎসবের মেজাজে হচ্ছে না৷ ফলে সংকট তীব্র আকার ধারণ করেছে, আক্ষেপ করে বলেন তিনি৷ তাঁর কথায়, সম্প্রতি জিবি হাসপাতালে রক্তের বিনিময়ে রক্ত নেওয়ার পদ্ধতি চালু হয়েছে৷ এক্ষেত্রে রোগীর পরিবারের একজন রক্তদান করলে তবেই ওই রোগীকে রক্ত দেওয়া হচ্ছে৷


ওই সংকট মোকাবিলায় তাঁর আবেদন, বছরে অন্তত তিনবার রক্তদান করুন৷ এতে রক্তদাতার শারীরিক কোনও সমস্যা হবে না৷ বরং একটি মূল্যবান প্রাণ বাঁচাতে আপনারও অংশীদারিত্ব থাকবে৷ তিনি ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে বলেন, এগিয়ে আসুন, রক্তদান করুন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top