News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে আততায়ীর গুলিতে খুন মহিলা সাব-ইনস্পেক্টর, দুষ্কৃতীর সন্ধানে পুলিশ
Image

দিল্লিতে আততায়ীর গুলিতে খুন মহিলা সাব-ইনস্পেক্টর, দুষ্কৃতীর সন্ধানে পুলিশ

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে খুন হলেন দিল্লি পুলিশের একজন মহিলা সাব-ইনস্পেক্টর। শুক্রবার রাতে রোহিনী পূর্ব মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতি আহালওয়াত। সেই সময় আচমকাই অজ্ঞাতপরিচয় একজন দুষ্কৃতী মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর ওই দুষ্কৃতী পালিয়ে যায়। চাঞ্চল্যকর এই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রের খবর, প্রতাপগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এলাকা পুলিশ স্টেশনে পোস্টিং ছিল মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতির। শুক্রবার রাতে রোহিনী এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। পুলিশ সূত্র্রের খবর, পরিবারের সদস্যদের সঙ্গে রোহিনীর সেক্টর ৮ এলাকায় থাকতেন প্রীতি।

তদন্তকারী জানিয়েছেন, প্রতাপগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এলাকা পুলিশ স্টেশনে কর্মরত ছিলেন প্রীতি। শুক্রবার রাত ৮.৩০ মিনিট নাগাদ থানা থেকে বেরিয়ে ছিলেন প্রীতি, তখন তিনি পুলিশের পোশাকে ছিলেন না। রাত তখন ৯.৩০ মিনিট হবে, রোহিনী পূর্ব মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন ২৬ বছর বয়সি মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতি। মেট্রো স্টেশন থেকে ৫০ মিটার হাঁটার পর, আচমকাই অজ্ঞাতপরিচয় একজন দুষ্কৃতী তাঁর পথ রুখে দাঁড়ায়, তৎক্ষণাৎ পিস্তল বের করে ওই মহিলা সাব-ইনস্পেক্টর প্রীতিকে লক্ষ্য করে গুলি চালায় ওই আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর ওই দুষ্কৃতী পালিয়ে যায়। আততায়ীর সন্ধানে ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ইয়াবা ট্যাবলেটসহ আটক ধনপুরের দুই যুবক

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ইয়াবা ট্যাবলেটসহ বিএসএফের হাতে আটক হলেন ধনপুরের চিরঞ্জিত শীল ওরফে গেদু এবং তাঁর সহযোগী ইয়াসিন…

ByByReshmi Debnath Sep 22, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top