News Flash

  • Home
  • Uncategorized
  • মা না থাকলে যশ-রুহিকে বড় করতে পারতাম না : করন জোহর
Image

মা না থাকলে যশ-রুহিকে বড় করতে পারতাম না : করন জোহর

মুম্বই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : মা হিরু জোহর না থাকলে তিনি যশ-রুহিকে বড় করতে পারতেন না। সন্তানদের জন্মদিনে পরিবারের একটি ছবি পোস্ট করে এমনটাই লিখলেন পরিচালক করণ জোহর। করণ  ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বলিউডের শুভেচ্ছার বন্যা  |

আজ শুক্রবার তিন বছরে পা দিল যশ-রুহি | এদিন যশ-রুহির জন্মদিনে পরিচালক পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করে নিজের আনন্দের কথা জানিয়ে লেখেন, তাঁর মা হিরু জোহর না থাকলে তিনি যশ-রুহিকে বড় করতে পারতেন না। বার্তার সঙ্গে পরিবারের একটি ছবিও পোস্ট করেন করণ।

করণ জোহর ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই বলিউডের শুভেচ্ছার বন্যা |   কাজল, সোনালি বেন্দ্রে, রণবীর সিং, সীমা খান, নেহা ধুপিয়া, অভিষেক বচ্চন-প্রত্যেকে জন্মদিনের ভালবাসা জানিয়েছেন করণ জোহরের ছেলে-মেয়েকে। করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনও শুভেচ্ছা জানায় ইনস্টাগ্রাম পোস্ট করে। আলিয়া ভাট, সিদ্ধার্থ মলহোত্রা, বরুণ ধাওয়ান প্রত্যেকে সেখানে শুভেচ্ছা জানান। রণবীর সিং, অভিষেক বচ্চন-প্রত্যেকে জন্মদিনের ভালবাসা জানিয়েছেন যশ-রুহিকে।

উল্লেখ্য, বুধবার সন্তানদের জন্মদিনের গ্র্যান্ড পার্টি রেখেছিলেন করণ জোহর। তৈমুর আলি খান, আব্রাম, ইয়ানা খেমু, মিশা এবং জৈন কাপুর, রভি কাপুর-সহ প্রত্যেকে উপস্থিত ছিলেন সেখানে। ২০১৭ সালে সারোগেসির সাহায্যে একটি পুত্র ও কন্যা সন্তানের বাবা হন করণ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top